ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি অব ইউএসএ’র আহবায়ক কমিটি গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউএসএ ইন্ক’র নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক প্রফেসর নোয়াব মিয়া। গত ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় জ্যামাইকা ঘরোয়া রেষ্টুরেন্টে নিউইয়র্কস্থ ব্রাহ্মণবাড়িয়ার ৩টি আঞ্চলিক সংগঠনের (ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি ও ব্রাহ্মণবাড়িয়া সম্মিলনি) নেতৃবৃন্দের সম্মিলিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর নোয়াব মিয়া। পরিচালনা করেন হাজী মো: সৈয়দ শওকত, সহযোগিতা করেন, মো: শাহ মোয়াজ্জেম ও ফখরুল ইসলাম মজনু।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩টি সংগঠনকে বিলুপ্তি করে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি অব ইউএসএ ইন্ক’ নামে নুতন সংগঠনের নামকরণ করা হয় এবং ৩৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটির গঠন করা হয়। দীর্ঘ প্রতিক্ষার পর তিনটি সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে একটি নতুন সংগঠন ঘোষণার পর উপস্থিত সকল নেতৃবৃন্দ আবেগ আপ্লুত হয়ে একে অপরকে আলিঙ্গন করতে থাকেন। সবশেষে সভার সভাপতি প্রফেসর নোয়াব মিয়া উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন: আহবায়ক প্রফেসর নোয়াব মিয়া, সদস্য: সাবেক সংসদ সদস্য মো: সহিদুর রহমান, হাজী একেএম ওয়াহিদ্দুজ্জামান, হাজী আবু মুসা খাঁন, কাজী তোফায়েল ইসলাম, আয়ুব চৌধুরী হারুন, মো: রহিজ উদ্দিন, দবির হোসেন শামীম, মোতাহার হোসেন, হাজী মো: সৈয়দ শওকত, মোহাম্মদ শাহ মোয়াজ্জেম, ফখরুল ইসলাম (মজনু), প্রফেসর আব্দুল বাছির, নাদির আহমেদ আইয়ূব, সাইফুল ইসলাম আলমগীর, নূরুল আনোয়ার, খন্দকার জাকির হোসেন, শাহীনুর রহমান (সানি), আনোয়ার হোসেন তালুকদার (স্বপন), আমানুল হক সেন্টু, মো: আনার খান, আশাফ মাশুক, শাহ মোয়াল্লেম হোসাইন, আবুল কালাম লিটন, একেএম আলমগীর, সায়িদ আহমেদ, জয়নাল আবদীন খন্দকার, মো: নাসিম হাছান, মো: তুহিন মিয়া, এএকএম এমরানুল হক, কাজী আশিকুজ্জামান তপু, এস.এম বাহাদুর, আলমগীর সরকার, মির্জা মোহাম্মদ দস্তগীর, মো: আলী আজগর বশির, হাফেজ মাহমুদ, আবিদুর রহমান, মো: শামীম, সোহাগ নাজ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests