ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটি অব ইউএসএ ইন্ক এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অব:প্রাপ্ত কাস্টম কমিশনার বীর মুক্তিযুদ্ধা আব্দুল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম ইকবাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ মোফাচ্ছের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাসেম মাহমুদ খান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর আলম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন কামাল, বাংলাদেশ সোসাইটির যুগ্ম সম্পাদক এবং ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটির সাবেক সভাপতি সৈয়দ এম কে জামান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল হক, নাছির উদ্দিন সরকার, এস এম আ: রউফ, গোলাম কিবরিয়া ও একেএম শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রানা মো: আয়াজ, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন মোর্শেদ, সাবেক সভাপতি সেলিম রেজা পাঠান, সাবেক সভাপতি বাহার উদ্দিন খান, সাবেক সভাপতি এম এ হাকিম খান, কসবা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মো: ফরহাদ উদ্দিন। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি রাশেদ আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছবুর আহমেদ এবং প্রচার সম্পাদক আল মামুন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক সাধারণ সম্পাক আজাদ বাকের, সাবেক সাংগঠনিক সম্পাদক আ: হক মাসুদ এবং সংগঠনের সাবেক সদস্য মো: কায়কোবাদ এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ মো: আতিকুর রহমান। করোনাকালে সমগ্র ব্রাহ্মণবাড়ীয়া সহ দেশে এবং প্রবাসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের