ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগ ও হবিগঞ্জে বিএনপি জয়ী
ইউএসএনিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ ও হবিগঞ্জ-১ আসনে বিএনপি বিজয়ী হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে এ দুই আসনের রিটানিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুবকে ৩৭ হাজার ১২৩ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৩৫০ ভোট। তাঁর নিকটতম প্রার্থী খালেদ হোসেন মাহবুব পেয়েছেন ৮৪ হাজার ৫৩০ ভোট।এদিকে হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরিকে এক হাজার ২৮৫ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়া।বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া পেয়েছেন ৮১ হাজার ৩৩০ ভোট। আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরী পেয়েছেন ৮০ হাজার ৪৫ ভোট।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের