Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ব্রিটিশ এমপি পদে দলীয় মনোনয়ন পেলেন বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: July 15, 2013 | 2:46 AM

তানজির আহমেদ রাসেল, লন্ডন থেকে: বৃটিশ এমপি পদে দলীয় মনোনয়ন পেলেন বঙ্গবন্ধুর নাতনী শফিক সিদ্দিক-শেখ রেহানা দম্পতির মেয়ে টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির প্রায় ৯শ’ সদস্যের সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর স্যালি গিমসন ও হ্যাকনি বারার ডেপুটি মেয়র সোফি লিন্ডেনকে পরাজিত করে মনোনয়ন পান তিনি। আগামী ২০১৫ সালে বৃটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির হয়ে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ক্যামডেন বারার কাউন্সিলার টিউলিপ সিদ্দিক। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে বর্তমান এমপি লেবার পার্টির হয়ে ২০ বছর ধরে কাজ করে যাওয়া এক সময়ের বিখ্যাত অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন বয়সের কারণে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। ফলে লেবার পার্টিকে সেখানে নতুন প্রার্থী বাছাই করতে হয়। আগামী  নির্বাচনের আরও বাকি দুই বছর। মনোনয়ন লাভের পর এই সময়টাকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে টানতে টিউলিপ শীঘ্রই প্রচারণায় নামবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV