Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ব্রিটিশ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ নারী প্রার্থী – টিউলিপ, রুশনারা, রুপা ও আপসানা’র বিজয়

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: December 13, 2019 | 12:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বৃটেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ নারী প্রার্থীর প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন। তারা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, সিলেটের রুশনারা আলী, পাবনার রূপা হক ও আফসানা বেগম। ৪ আসনের কোনটিতেই তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্ধেক ভোটও পাননি। এর মধ্যে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পুনঃনির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে রূপা হক ও বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে বিজয়ী হয়েছেন রুশনারা আলী। এর মধ্যে হ্যাট্রিক জয় পেয়েছেন রূপা হক। আর নতুন এমপি আপসানা বেগম। পপলার অ্যান্ড লাইমহাউজ আসন থেকে বিজয়ী হন আফসানা বেগম। বিজয়ী টিউলিপ সিদ্দিক প্রথম ২০১৫ সালের নির্বাচনে তার আসনে বিজয়ী হয়েছিলেন। গতকাল নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি চ্যালটন স্ট্রিটে সোমারস টাউন স্পোর্টস সেন্টারে স্থাপিত মঞ্চে সমর্থকদের অভিনন্দন জানান। এ সময় টিউলিপ বলেন, আমরা এই আসনে বিজয়ী হয়েছি। কিন্তু সারাদেশে আমরা ভাল করি নি। আমাদের সম্প্রদায়ের মধ্যে আস্থা নতুন করে গড়ে তোলা উপচিত আমাদের। এই দেশে (বৃটেনে) প্রয়োজন একটি লেবার দলীয় সরকার। উল্লেখ্য, এই আসনে ২৮ হাজার ৮০ ভোট পেয়েছেন টিউলিপ। দ্বিতীয় স্থানে থাকা কনজারভেটিভ পার্টির প্রার্থী জনি লুক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট। লিবারেল ডেমোক্রেটস দলের প্রার্থী ম্যাট স্যান্ডার্স ১৩ হাজার ১২১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এ ছাড়া গ্রিন পার্টির ডেভিড স্ট্যানসেল পেয়েছেন ১৬০৮ ভোট, ব্রেক্সিট পার্টির জেমন পয়েন্টন পেয়েছেন ৬৮৪ ভোট। আফসানা বেগম তার আসনে ৩৮ হাজার ৬৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী শন ওক পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট। এবার ব্রিটিশ সাধারণ নির্বাচনে ভরাডুবি হয়েছে লেবার পার্টির। কিন্তু এর মধ্যে দলটির মনোনিত বাংলাদেশি বংশোদ্ভূত এ ৪ নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন বেশ বড় ব্যবধানেই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV