Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ব্রিটেনের রানির সঙ্গে থাকছেন না তার স্বামী ‘দি ডিউক অব এডিনবাগর্’

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: June 10, 2019 | 4:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ব্রিটেনের রানির সঙ্গে থাকছেন না তার স্বামী প্রিন্স ফিলিপ। গত কয়েক সপ্তাহ ধরে তার একাকি থাকার কথা ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছে ব্রিটিশ রাজপরিবারের বিশেষজ্ঞরা। বার্থডে বয় হিসেবে পরিচিত এবং ‘দি ডিউক অব এডিনবার্গ’ খেতাবে ভূষিত রানির স্বামী সদ্যই ৯৮তম জন্মদিন উদযাপন করেছেন। আগামী দুই বছর পর রাজকীয় দায়িত্ব থেকেও তিনি অবসর নিতে যাচ্ছেন। কিন্তু রানির সঙ্গে তার কয়েক সপ্তাহ ধরে না দেখাদেখির বিষয়টি এই প্রথম ব্রিটিশ মিডিয়ায় এসেছে। এবং এ বয়সে একাকী থাকার বিষয়টি নিয়ে বেশ কৌতুহলের সৃষ্টি করেছে।

নরফকে একটি ‘উড ফার্ম কটেজ’এ ‘দি ডিউক অব এডিনবার্গ’ অবসর জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তিনি বই পড়ে, ছবি এঁকে ও চিঠি লিখে এবং অতিথিদের সঙ্গে সাক্ষাতের মধ্যে দিয়ে দিন পার করে দেবেন। তার সঙ্গে বাবুর্চি, হাঁটার সঙ্গী, ঘরবাড়ি দেখাশোনার জন্যে লোকবল, নিরাপত্তার জন্যে পুলিশ ও সাজভৃত্য থাকবে। মাঝে মধ্যে তিনি রানির অন্যান্য বাড়িতে বেড়াতে যাবেন। বিশেষ করে উইন্ডসর ক্যাসেলে যেখানে তিনি ঘোড়ার গাড়িতে চড়তে ভালবাসেন। এর আগে রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল রানি ও প্রিন্স ফিলিপ তাদের বিবাহিত জীবনে নতুন অধ্যায় শুরু হিসেবেই পৃথক থাকতে যাচ্ছেন। এদিকে ডেইলি মেইল বলছে রানি অনুভব করছেন যে ডিউকের অবসর নেয়ার সঠিক সময় এসে গেছে এবং তিনি তাকে যথেষ্ট জানেন ও বোঝেন। এ কারণে তিনি যদি এখনো রাজকীয় জীবনে ব্যস্ত থাকেন তাহলে তাকে অনেক ধরনের কাজে জড়িত থাকতে হবে। তবে পৃথক থাকলেও রানির সঙ্গে প্রায় প্রতিদিনই টেলিফোনে কথা বলছেন ডিউক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ