Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ব্রিটেনের সুখী ব্যক্তি নীল চোখের স্টিফ

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: May 4, 2013 | 3:21 PM

ব্রিটেনের সবচেয়ে বেশি সুখী ব্যক্তিটির নাম স্টিভ। ৬০ বছর বয়সী এ শিক্ষক সুখী ব্যক্তি নির্বাচিত হয়েছেন। জন্মসূত্রে তিনি নীল রঙের চোখের মণির অধিকারী। সম্প্রতি একটি জরিপে এমন তথ্য বেরিয়ে এসেছে। গবেষণার ফলাফলে বলা হয়েছে, ব্রিটেনের সুখী ব্যক্তিরা খুব সম্ভব নীল চোখের অধিকারী হয়ে থাকেন আর চশমা পরেন। তাদের মাথায় চুলও থাকে কম। যাদের মাথায় চুল যত কম তারা তত বেশি সুখী। জনপ্রিয় চকোলেট উত্পাদনকারী কোম্পানি ক্যাডবেরির শাখা ক্যাডবেরি হিরোজ জরিপটি করেছে। জরিপের তথ্যানুসারে বলা হয়েছে, স্টিভের রয়েছে ধূসর বর্ণের কাঁচাপাকা চুল। তার চোখ দুটো নীল কিন্তু চশমায় ঢাকা। তিনি পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে বেশ পছন্দ করেন। ব্রিটেনের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের নিয়ে করা জরিপে আরও দেখা গেছে, নারীদের মধ্যে টিনা এবং রেবেকা আর পুরুষদের মধ্যে গ্যারি এবং ক্রিস বরাবরই বিষাদগ্রস্ত ও অসুখী। অন্যদিকে টম, ওয়েন্ডি আর ম্যারি স্টিভের মতোই হাসিখুশি আর প্রাণচঞ্চল। গবেষকরা জানান, নারীদের তুলনায় পুরুষরা অধিক সুখী। আর অবিবাহিতদের চেয়ে বিবাহিত পুরুষ বেশি সুখী। গবেষণায় আরও জানা গেছে, ৬০ থেকে ৭০ বছরের বয়োজ্যেষ্ঠরা ২০ বছরের তরুণদের তুলনায় বেশি সুখী হয়ে থাকেন। উল্লেখ্য, ব্রিটেনের সাউথহ্যাম্পটন, কার্ডিফ আর এডিনবরায় সুখী মানুষের সংখ্যা বেশি। অপরদিকে, নিউক্যাসেল, লিভারপুল আর নরউইচে অসুখী এবং দুর্দশাগ্রস্ত মানুষের সংখ্যা বেশি। সূত্র : বাংলানিউজ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV