Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ব্রুকলিনে ডা: ছায়েরা হক পরিচালিত হক মেডিকেল অফিস উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: January 16, 2011 | 1:12 AM

 নিউইয়র্ক : গত ১ জানুয়ারী শনিবার সন্ধ্যায় ব্রুকলিনের ৫৪০ ম্যাকডোনাল্ড এভিনিউতে বিশিষ্ট চিকিৎসক ডা: ছায়েরা হক পরিচালিত হক মেডিকেল অফিসের উদ্বোধন করা হয়।রোগীদের উন্নত সেবার লক্ষ্যে ডা: ছায়েরা হকের নিজস্ব ভবনে তৈরী এ নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন হক মেডিকেল অফিসের প্রশাসনিক পরিচালক মোহাম্মদ ফজলুল হক।

 

 

 এ উপলক্ষে শুরুতে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আলহাজ্ব আবুল হাশেম, চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আবদুর রব চৌধুরী, টিডিএস ইন্স্যুরেন্সের পরিচালকবৃন্দ যথাক্রমে আবু সাঈদ চৌধুরী ও মামুনুর রশীদ মামুন এবং ওরিয়েন্টাল কমিউনিকেশন এন্ড ট্রাভেলস এর খন্দকার আক্কাস আলী সহ আরো অনেকে।

 

 

 অফিস উদ্বোধনের দিন রোগী দেখার পাশাপাশি ডা: ছায়েরা হক চার্চ-ম্যাকডোনাল্ড ও অন্যান্য এলাকা থেকে যারা এ যাবত তার পরামর্শ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। তিনি এ এলাকায় এ নতুন অফিসে পূর্ন উদ্যমে ও নতুন প্রেরণায় রোগীদের পরামর্শ দেবেন বলে উল্লেখ করেন। অন্যদিকে প্রশাসনিক পরিচালক মোহাম্মদ ফজলুল হক অফিস উদ্বোধন উপলক্ষে আগত সবাইকে ধন্যবাদ জানান এবং মিলাদের তবরুক পরিবেশন করেন। তাকে সহযোগিতা করেন হক মেডিকেল অফিসের সহকারীবৃন্দ যথাক্রমে মিসেস তামান্না, ডা: জুবায়ের, ডা: মামুন ও ডা: রুমানা।  

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV