ব্লুটুথ দাঁত!
অনলাইন ডেস্ক : ব্লটুথ প্রযুক্তির কৃত্রিম দাঁত I দাঁত ও মুখের সমস্যা শনাক্ত করতে মুখের মধ্যে বসানো হবে কৃত্রিম দাঁত। এ দাঁত মুখের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনে তথ্য পাঠাবে আর চিকিত্সক সে তথ্য বিশ্লেষণ করে চিকিত্সা বা পরামর্শ দেবেন।
সম্প্রতি এ ধরনের ব্লুটুথ প্রযুক্তিযুক্ত কৃত্রিম দাঁত উদ্ভাবন করেছেন তাইওয়ানের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ।
গবেষকেরা জানিয়েছেন, শ্বাস নেওয়া, স্বাদ গ্রহণ, খাওয়া, কথা বলা, মুখভঙ্গিসহ নানা কাজ করে মানুষের মুখ। তাঁদের মতে, মুখ পরীক্ষা করেও মানুষের স্বাস্থ্যের বিষয়টির ধারণা পাওয়া সম্ভব।
ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, মানুষের মুখে বিশেষ সেন্সর যুক্ত করলে তাঁর খাদ্যাভ্যাসসহ বেশ কিছু স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করা সম্ভব। ব্লুটুথ দাঁত এ ক্ষেত্রে প্রথম পদক্ষেপ। গবেষকেরা এখনো এ কৃত্রিম দাঁত তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছেন। তবে তাঁরা আশা করছেন, অ্যাকসিলরোমিটার সেন্সরযুক্ত ব্লুটুথ দাঁত মানুষের মুখের কাজগুলো পর্যবেক্ষণ করে ব্লুটুথের মাধ্যমে তথ্য স্থানান্তর করবে।
গবেষকদের দাবি, তাঁরা পরীক্ষা করে ৯৩ শতাংশ ক্ষেত্রেই ব্লুটুথ দাঁতের সফল কার্যকারিতার প্রমাণ পেয়েছেন।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল