Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বয়স্করাও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারেন

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: June 15, 2013 | 8:37 PM

বয়স্ক মানুষের মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে পক্ষাঘাত বা স্ট্রোক। অনেকেই এ রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন, যা তাঁদের জন্য দুঃখজনক পরিণতি ডেকে আনে। তবে বয়স বাড়লেই এসব রোগ ধরে ফেলবে, তা ঠিক নয়। সচেতনতার মাধ্যমে বয়স্ক ব্যক্তিরাও এ রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারেন। এ বিষয়ে লিখেছেন  ইউনাইটেড হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. নাজমুল কবীর কোরেশী।
করণীয়
১. ধূমপান, অ্যালকোহল এড়িয়ে চলুন। ফল ও সবজি বেশি খান।
২. ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ওজন নিয়মিত মাপুন ও নিয়ন্ত্রণে রাখুন।
৩. অনিয়মিত হূৎকম্পন স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি পাঁচ গুণ বাড়ায়। সঠিক চিকিৎসা নিন।
৪. প্রতিদিন ২০ মিনিট হাঁটুন। সপ্তাহে দুই ঘণ্টা হাঁটলে ঝুঁকি ৩০% কমে।
৫. প্রতিদিন ৭ ঘণ্টা ঘুমান। পরপর ১০ দিন অনিদ্রা স্ট্রোকের ঝুঁকি ৬৩ শতাংশ বাড়িয়ে দেয়।
৬. নিয়মিত পটাশিয়ামযুক্ত খাবার যেমন আলু, মিষ্টি আলু, কলা, টমেটো খান, যা পক্ষাঘাতের ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত কমায়।
৭. হঠাৎ বেশি রেগে যাওয়া, উত্তেজিত হওয়া ভালো নয়। সহজে অস্থির না হয়ে সংযত থাকতে চেষ্টা করুন।
৮. যাঁরা বিষণ্নতায় ভুগছেন, অন্যদের তুলনায় স্ট্রোকের ঝুঁকি তাঁদের প্রায় আড়াই গুণ বেশি। তাই বিষণ্নতার লক্ষণ ও কারণ সম্পর্কে সচেতন হোন এবং প্রয়োজনে চিকিৎসা নিন।
লক্ষণগুলো চিনে নিন
১. মুখের হা অসম মনে হওয়া, গালের এক পাশ ঝুলে পড়া বা অবশ লাগা;
২. কথা বলতে কষ্ট হওয়া, উচ্চারণ অস্পষ্ট লাগা।
৩. হাত বা পা অথবা উভয়ই দুর্বল বা অবশ লাগা, হাঁটতে অসুবিধা হওয়া;
৪. যদি হঠাৎ এই লক্ষণগুলোর কোনো একটা দেখা দেয়, দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV