বয়স্ক দম্পতিদের শারীরিক প্রতিবন্ধকতা ভালবাসাকে ম্লান করে না

ইউটাহতে অবস্থিত ব্রিগহ্যাম ইয়ং ইউনিভার্সিটিতে পরিচালিত নতুন এক গবেষণায় দেখা গেছে, বয়স্ক দম্পতিদের শারীরিক-প্রতিবন্ধকতা বা অক্ষমতা তাদের মধ্যে বিদ্যমান ভালবাসার সম্পর্ককে মলিন করে না। বরং তাদের আত্মিক ভালবাসার সম্পর্ক আরও সুদৃঢ় ও মধুর হয়। বিশেষজ্ঞ গবেষক জেরেমি ইয়ার্গসন দীর্ঘ ১২ বছর ধরে ৩৬ থেকে ৭৫ বছর বয়সী ১২০০ ব্যক্তির ওপর জরিপ চালানোর পর এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, বার্ধক্যের কারণে কোন দম্পতির যে কোন একজনের মধ্যে চিরস্থায়ী শারীরিক প্রতিবন্ধকতা বা অক্ষমতা দেখা গেলে, তাদের বৈবাহিক বন্ধনের ফলে সৃষ্ট সুখ ও ভালবাসার সম্পর্কে কোন রকম সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়ে না। গবেষক ইয়ার্গসনের মতে, শারীরিক এ প্রতিবন্ধকতা একটি দ্বিমুখী পথের নিদের্শনা দেয়। এর সঙ্গে কিছু নেতিবাচক প্রভাব থাকলেও, তা ক্ষণস্থায়ী পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়া তেমন গুরুতর কিছুই না। কিভাবে শারীরিক এ অক্ষমতা দাম্পত্য সম্পর্ককে সুদৃঢ় করে, তা নিয়ে এখনও কিছু মতপার্থক্য রয়েছে। তবে, দীর্ঘদিন সম্পর্কের ফলে বিবাহিত দম্পতিদের মধ্যে একটি পারস্পরিক বোঝাপড়া ও নির্ভরশীলতার সম্পর্ক গড়ে ওঠে। আর সেটাই তাদের আত্মিক বন্ধন বা ভালবাসার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে বলে ধারণা করছেন গবেষকরা। মানবজমিন
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes