Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
সব ক্যাটাগরি

ভবিষ্যতে গাছের মতোই নিজের খাদ্য বানাবে মানুষ!

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: August 15, 2013 | 10:41 AM

food 2অনলাইন ডেস্ক : গাছ যেভাবে পাতার সাহায্যে সালোকসংশ্লেষণ পদ্ধতিতে নিজের খাবার নিজে তৈরি করে ভবিষ্যতে আপনিও নিজের খাবার নিজেই তৈরি করতে পারবেন।food এজন্য অবশ্য একটি বিশেষ পোশাক পরিধান করতে হবে আপনাকে। পোশাকটির নাম ‘সিমবায়োসিস স্যুট’। সিমবায়োসিসের বাংলা অর্থ দাঁড়ায় মিথজীবিতা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন গবেষক মাইকেল বার্টন ও মিচিকো নিত্তা সম্প্রতি ‘অ্যালজিকালচার সিমবায়োসিস স্যুট’ প্রকল্প নিয়ে কাজ করছেন। তাঁদের তৈরি প্রকল্প অনুয়ায়ী অ্যালজি বা শৈবাল থেকে উত্পন্ন খাবার সরাসরি মানুষের শরীর শোষণ করে নিতে পারবে। এ বিশেষ স্যুট পরিধান করে রোদে বের হলে তা খাবার তৈরি করা শুরু করবে। এ প্রক্রিয়ায় মানুষের শ্বাস-প্রশ্বাস থেকে সংগৃহীত হবে কার্বন ডাই অক্সাইড।
২০১২ সালে বিশেষ ধরনের এ স্যুটটি দেখিয়েছিলেন গবেষকেরা। বর্তমানে এটি আরও উন্নত করতে কাজ করছেন তাঁরা।

গবেষকেদের দাবি, অ্যালজিকালচার নকশা মানুষ ও শৈবালের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখাতে সক্ষম। প্রকল্পটি এমন একটি ভবিষ্যতে কথা জানায় যেখানে মানুষ তার শরীরের ভেতর শৈবাল উত্পন্ন করবে এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করবে। ভবিষ্যতে মানুষ টিকে থাকার জন্য শরীরকে খাবার উত্পাদনের জন্যই কাজে লাগাবে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ