ভবিষ্যতে বিশ্বের কোটি কোটি মানুষের খাদ্যের প্রধান উৎস হতে পারে কলা
ডেস্ক : ভবিষ্যতে বিশ্বের কোটি কোটি মানুষের খাদ্যের প্রধান উৎস হতে পারে কলা। জলবায়ু পরিবর্তনের কারণে অনেক দেশেই প্রচলিত খাদ্যশস্যের উৎপাদন হুমকির মুখে পড়বে। এ ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে পরিবর্তন আনবে খাদ্যাভ্যাসেও। আন্তর্জাতিক কৃষি গবেষণাবিষয়ক পরামর্শকগোষ্ঠীর (সিজিআইএআর) এক গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। গবেষকদের মতে, কিছু উন্নয়নশীল দেশে আলুর জায়গা দখল করে নিতে পারে কলা। জাতিসংঘের বিশ্ব খাদ্য নিরাপত্তা কমিটির অনুরোধে সিজিআইএআরের একদল বিশেষজ্ঞ বিশ্বের ২২টি প্রধান কৃষিপণ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সম্প্রতি গবেষণাটি করে। গবেষকরা বলেছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে কাসাভা ও কাউপিয়ার (বরবটি জাতীয় সবজি) মতো সবজি হয়ে ওঠতে পারে খাদ্যের প্রধান উৎস। তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রচলিত খাদ্যশস্যগুলোর উৎপাদন বিপর্যয়ের মুখে পড়ায় মানুষ নতুন ধরনের খাবারে অভ্যস্ত হতে বাধ্য হবে। গবেষকরা জানান, ঠাণ্ডা আবহাওয়ায় আলুর ফলন ভালো হয় বলে এ খাদ্যটির ভবিষ্যৎ হুমকির মুখে। তাপমাত্রা বৃদ্ধির কারণে এর ফলন কমে যেতে পারে। সমুদ্রপৃষ্ঠ হতে উঁচু এলাকার যেসব স্থানে আলুর চাষ করা হয়, সেখানে ভবিষ্যতে কলা চাষ হতে পারে। গবেষক ড. ফিলিপ থর্নটন বিবিসিকে বলেন, ‘কলা চাষের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। তবে যেসব স্থানে তাপমাত্রা বৃদ্ধির কারণে আলু চাষে সমস্যা হবে, ওই সব স্থানে বিকল্প হিসেবে কলা চাষ করা যেতে পারে।’ গবেষণায় বলা হয়, ক্যালোরির হিসাবে বিশ্বের প্রধান তিন খাদ্য ভুট্টা, চাল ও গমের উৎপাদন অনেক উন্নয়নশীল দেশেই কমে যেতে পারে। গমের উৎপাদন কমার আশঙ্কা করে তারা জানায়, উন্নয়নশীল অনেক দেশেই তুলা, ভুট্টা ও সয়াবিনের মূল্য বেশি। এ কারণে ওই সব দেশে গম অনেকটা প্রান্তিক কৃষিপণ্যে পরিণত হবে। এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোয় এসব ফসলের বিকল্প হতে পারে কাসাভা। কারণ, পরিবর্তিত জলবায়ুতে এটি উৎপাদন সম্ভব হবে। জলবায়ু পরিবর্তন, কৃষি ও খাদ্য নিরাপত্তাবিষয়ক গবেষণাগোষ্ঠীর প্রকল্প পরিচালক বু্রস ক্যাম্পবেল বলেন, ‘মানুষ বাধ্য হয়েই ভবিষ্যতে তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবে। অতীতেও এর নজির রয়েছে। মাত্র দুই দশক আগে আফ্রিকায় চালের ব্যবহার ছিল না। কিন্তু এখন আছে। প্রচলিত খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এখন সেখানকার মানুষ ভাত খেতে শুরু করেছে।’ সূত্র : বিবিসি।কালের কণ্ঠ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK