ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি সাংবাদিক কিরণের হার্টে অস্ত্রোপচার, দোয়া কামনা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি সাংবাদিক আকবর হায়দার কিরণ অসুস্থ হয়ে লংআইন্ডের নর্থ সোর হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৩০ জুন তার হার্টে অস্ত্র পাচার করা হয়েছে। সাংবাদিক নিহার সিদ্দিকী জানান, আকবর হায়দার কিরণের অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন।সাংবাদিক কিরণের সুস্থতা কামনা করে বাংলাদেশিদের কাছে দোয়া কামনা করা হয়েছে।
কমিউনিটি কক্টিভিস্ট মিনহাজ আহমেদ সাম্মু জানান, ২৪ মার্চ এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে আকবর হায়দার কিরণের এনজিওগ্রাম করা হয়। তখন তার হার্টের সমস্যা ধরা পড়ে। ওই দিন বাসায় আসার পর রাতেই তার হার্ট অ্যাটাক হয়। তাকে প্রথমে এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষা করে ডাক্তাররা জানিয়েছেন স্টোকের কারণে তার মাথায় রক্ত জমে যায়। হাসপাতালে তার রক্ত রিমুভ করা সহ প্রাথমিক চিকিৎসা শেষে উডসাইডের একটি নার্সিং হোমে পাঠিয়ে দেয়া হয়। একই সময়ে তিনি করোনাও আক্রান্ত হয়েছিলেন। প্রায় তিন সপ্তাহ নার্সিং হোমে থাকার পর তিনি বাসায় ফিরে আসেন। গত ২৮ জুন ছিল তার এপয়েন্টমেন্ট। তিনি হাসপাতালে যাওয়ার আগেই বাসায় মাথা ঘুরে পড়ে যান। তাকে নর্থ সোর হাসপাতালে ভর্তি করা হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests