ভাই প্রিন্স উইলিয়ামের বিয়ের আনুষ্ঠানিকতা শেষেই প্রিন্স হ্যারি ছুটে গিয়েছেন পিপার কাছে
ইউএসএনিউজ ডেস্ক: ভাই প্রিন্স উইলিয়ামের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট ভাই প্রিন্স হ্যারির প্রেমিকা চেলসি ডেবি। তা সত্ত্বেও তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের বোন পিপার রূপে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষেই তিনি ছুটে গিয়েছেন পিপার কাছে। উইলিয়ামের মতো করেই তিনি তার কানের কাছে বলেছেন- আজ তোমাকে খুবই, মারাত্মক রকম সুন্দর দেখাচ্ছে। কিন্তু সে কথা ওয়েস্টমিনস্টার অ্যাবের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তা পত্রিকায় ফাঁস হয়ে পড়েছে। পত্রিকায় গতকাল তাদের যুগল ছবি ছাপা হয়েছে। তাতে প্রিন্স হ্যারি ও পিপাকে বেশ মানানসই দেখায়। এ নিয়ে তার প্রেমিকা চেলসি ডেবি মনঃক্ষুণ্ন হলেও প্রশংসায় পঞ্চমুখ চারদিক। ফেসবুক, টুইটারে অবিরাম মন্তব্য দিচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা। এর মধ্যে রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেট ক্যাপ্টেইন মাইকেল ভন, কমেডিয়ান কেটি ব্রান্ড সহ সাধারণ বৃটিশরা। মাইকেল ভন তো টুইটারে কৌতুক করে বলেই বসেছেন- ‘হ্যারি বিকেলটা তোমার হোক। একটা কিছু করো’। আর কেটি ব্রান্ড লিখেছেন, ‘হ্যারি এবং পিপা ফিসফিসিয়ে কোন নোংরা কথা, প্রেমে মাখামাখি
হয় এমন কিছু কথা বলেছেন খুব ঘনিষ্ঠ হয়ে’। আবার পিপার পোশাক ও সাজা দেখে মুগ্ধ অনেকে। বোন কেট মিডলটন বিয়েতে যে গাউনটি পরেছেন তার ডিজাইনার ছিলেন আলেকজান্দার ম্যাককুইনস স্টুডিওর সারা বার্টন। একই ডিজাইনারের সাদা সাটিন কাপড়ের মনোহর একটি পোশাক পরেছিলেন পিপা। তার সামনের দিকটা ছিল কিছুটা খোলা, ঢিলেঢালা। তাতে বসানো হয়েছিল আইভরি। যখন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে লাল গালিচা বেয়ে তিনি অভ্যর্থনা ফটকের পাশে দাঁড়ান তখন অনুষ্ঠানের বাকিরা তাকিয়ে ছিলেন তার দিকে। শুধু তিনি একাই নন। তার মা-ই বা কম যান কিসে। সব বিচারে উইলিয়ামের রাজপরিবারের চেয়ে সাধারণ ঘরের মেয়ে কেট মিডলটনের পরিবার বেশভুষায় কোন অংশে কম যান নি। তারা রাজপরিবারের সমকক্ষ- যেন তেমনটাই জানান দিয়ে দিলেন। ওদিকে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে নবদম্পতি বাকিংহাম রাজপ্রাসাদে গিয়ে ব্যালকনিতে দাঁড়ান ঐতিহাসিক চুমু বিনিময়ের জন্য। এ সময় তাদের সঙ্গে প্রিন্স হ্যারি, পিপা, প্রিন্স চার্লস, কেটের পিতা মাইকেল মিডলটন সহ অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো- এখানেও পিপার পাশে গিয়ে দাঁড়ান প্রিন্স হ্যারি। এ নিয়ে টুইটারে অনেকেই চটক মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘আমার জীবনে যত সুন্দরী দেখেছি তার মধ্যে পিপা সবার সেরা’। হার্টফোর্ডশায়ারের ক্যারোল ডেনেহি লিখেছেন- ‘‘আমার কাছে, বিয়ের অনুষ্ঠানের পুরোটাই যেন সবার অলক্ষ্যে ‘চুরি’ করে নিয়েছেন পিপা মিডলটন’’। এক কথায় তিনি অসীম সুন্দরী। তবে তাকে যতই সুন্দরী দেখাক, হ্যারি যতই তাকে সুন্দরী বলুন, যতই হ্যারি ও পিপাকে নিয়ে রসালো গল্প সৃষ্টি হোক- একটি কথা সবাইকে মানতেই হবে। তাহলো পিপা মিডলটন তার হৃদয়ে ঠাঁই দিয়েছেন এক স্বপ্নপুরুষকে। তিনি হলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যালেক্স লডন (৩০)।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes