Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

ভারতীয় লে. কর্নেলের সঙ্গে বাংলাদেশী নারীর সম্পর্ক নিয়ে তোলপাড়

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: July 13, 2012 | 10:48 AM

ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেলের সঙ্গে বাংলাদেশী এক নারীর সম্পর্ক নিয়ে তোলপাড় চলছে। বলা হচ্ছে, শিবা নামের ওই নারীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ওই কর্নেল সামাজিক ওয়েবসাইট ফেসবুকে আড্ডা দিতেন। তবে শিবা নামের ওই নারীর সঙ্গে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেও দাবি করা হচ্ছে। ভারতীয় প্রায় সব মিডিয়ায় এ বিষয়টি এখন বহুল আলোচিত রিপোর্ট। বলা হচ্ছে, ওই মহিলা গত বছর বাংলাদেশের মিলিটারি একাডেমিতে একটি কোর্স সম্পন্ন করতে আসা এক ভারতীয় শীর্ষ স্থানীয় কর্মকর্তাকে প্রেমের ফাঁদে ফেলেছিল। অনলাইন দ্য এশিয়ান এজ জানায়, সেই একই নারীর ফাঁদে পড়েছেন এবার এক লেফটেন্যান্ট কর্নেল। বাংলাদেশী ওই নারীর সঙ্গে অননুমোদিত সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতীয় ওই কর্নেলের বিরুদ্ধে তদন্ত চলছে। সন্দেহ করা হচ্ছে, শিবা আইএসআই-এর এজেন্ট। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ওই কর্নেল রাজস্থানের সুরতগড়ে কর্তব্যরত ছিলেন। এখন তাকে কোর্ট অব ইনকোয়ারির মুখোমুখি হতে হচ্ছে। সূত্র বলেছে, গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তারা ওই কর্নেলকে বাংলাদেশী ওই নারীর সঙ্গে নিয়মিত ফেসবুকে আড্ডা দেয়ার ঘটনা জানানোর পর তাকে কোর্ট অব ইনকোয়ারিতে তলব করা হয়েছে। সামরিক সূত্র বলেছেন, ওই নারীর সঙ্গে কর্নেলের সম্পর্ক হলেও তা শারীরিক সম্পর্কে গড়ায়নি। তা সাইবার ডোমেইনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শিবা নামের ওই নারী গত বছর বাংলাদেশে প্রশিক্ষণে আসা এক লেফটেন্যান্ট কর্নেলকে তার প্রেমের ফাঁদে আটকেছিলেন। তখন তাদের সাক্ষাৎ হয়েছিল ঢাকার একটি পার্টিতে। তাদের মধ্যে পরে কথোপকথন হয়। সেই কথোপকথন টেপে ধারণ করে ওই নারী ওই কর্নেলকে গোয়েন্দাবৃত্তিতে জড়াতে চেষ্টা করে বলে অভিযোগ আছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV