Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ভারতের আমন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘না’

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: October 28, 2018 | 4:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রজাতন্ত্র দিবসে অতিথি হওয়ার জন্য যে আমন্ত্রণ পাঠিয়েছে ভারত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যথাসম্ভব তাতে ‘না’ করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ২৬ জানুয়ারির ওই আয়োজনে অংশ নিচ্ছেন না বলে গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
ট্রাম্প প্রশাসন এ সফর বাতিলের কারণ হিসেবে একই সময়ে অভ্যন্তরীণ জরুরি কর্মসূচির কথা বলেছে। ওই সময়ে ট্রাম্পের সিনেটে বার্ষিক রাষ্ট্রীয় ভাষণ দেওয়ার কথা রয়েছে। কিন্তু ভারত মনে করছে, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রুশ ক্ষেপণাস্ত্র কেনা এবং ইরান থেকে তেল আমদানিই ট্রাম্পের না করার নেপথ্যের কারণ।

২০১৫ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর বিশ্বের অন্যতম শক্তিশালী দুই অর্থনীতির মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে মতবিরোধের মধ্যে এবারের কর্মসূচি বাতিল করলেন ট্রাম্প।
২০১৬ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ২০১৪ সালে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এ কর্মসূচিতে যোগ দেওয়া অন্যান্য বিশ্ব নেতার মধ্যে রয়েছেন নিকোলাস সারকোজি, ভ্লাদিমির পুতিন, নেলসন ম্যান্ডেলা, জন মেজর, মোহাম্মদ খাতামি এবং জ্যাক শিরাক।

গত এপ্রিলে ভারতের তরফে ট্রাম্পকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আমন্ত্রণ পাঠানো হয়। আগস্টে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স ওই আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেন।

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল ব্যবস্থা ক্রয় চুক্তির বিষয়ে ভারতকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময়ে পাঁচটি এস-৪০০ মিসাইল ব্যবস্থা কেনার চুক্তি সই হয়। এ ছাড়া ইরানের কাছ থেকে তেল কেনা নিয়েও ভারতকে সতর্ক করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও ইরান থেকে তেল কেনার সিদ্ধান্ত অব্যাহত রেখেছে ভারত।

প্রজাতন্ত্র দিবসে অতিথি হওয়ার জন্য যে আমন্ত্রণ পাঠিয়েছে ভারত, মার্কিন প্রেসিডেন্ট যথাসম্ভব তাতে ‘না’ করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ২৬ জানুয়ারির ওই আয়োজনে অংশ নিচ্ছেন না বলে গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
ট্রাম্প প্রশাসন এ সফর বাতিলের কারণ হিসেবে একই সময়ে অভ্যন্তরীণ জরুরি কর্মসূচির কথা বলেছে। ওই সময়ে ট্রাম্পের সিনেটে বার্ষিক রাষ্ট্রীয় ভাষণ দেওয়ার কথা রয়েছে। কিন্তু ভারত মনে করছে, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রুশ ক্ষেপণাস্ত্র কেনা এবং ইরান থেকে তেল আমদানিই ট্রাম্পের না করার নেপথ্যের কারণ।

২০১৫ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর বিশ্বের অন্যতম শক্তিশালী দুই অর্থনীতির মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে মতবিরোধের মধ্যে এবারের কর্মসূচি বাতিল করলেন ট্রাম্প।
২০১৬ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ২০১৪ সালে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এ কর্মসূচিতে যোগ দেওয়া অন্যান্য বিশ্ব নেতার মধ্যে রয়েছেন নিকোলাস সারকোজি, ভ্লাদিমির পুতিন, নেলসন ম্যান্ডেলা, জন মেজর, মোহাম্মদ খাতামি এবং জ্যাক শিরাক।

গত এপ্রিলে ভারতের তরফে ট্রাম্পকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আমন্ত্রণ পাঠানো হয়। আগস্টে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স ওই আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেন।
সম্প্রতি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল ব্যবস্থা ক্রয় চুক্তির বিষয়ে ভারতকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময়ে পাঁচটি এস-৪০০ মিসাইল ব্যবস্থা কেনার চুক্তি সই হয়। এ ছাড়া ইরানের কাছ থেকে তেল কেনা নিয়েও ভারতকে সতর্ক করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও ইরান থেকে তেল কেনার সিদ্ধান্ত অব্যাহত রেখেছে ভারত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ