Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ভারতের নদী সংযোগ প্রকল্প বাতিল দাবিতে জাতিসংঘ সদর দফতরের সামনে বাংলাদেশীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: May 27, 2012 | 12:47 AM

এনা, নিউইয়র্ক : ভারতের নদী সংযোগ প্রকল্প অবিলম্বে বাতিল করার দাবিতে ২৫ মে অপরাহ্নে  নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন প্রবাসী বাংলাদেশীরা। এরপর মহাসচিব বান কি-মুন এবং ভারতীয় স্থায়ী প্রতিনিধি হারদ্বীপ সিং পুরী সমীপে স্মারকলিপি প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রে পেশাজীবী বাংলাদেশীদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক’ (বেন) এ কর্মসূচির আয়োজন করে।

বাংলাদেশী বংশোদ্ভূত ছাত্র-ছাত্রীসহ বিপুলসংখ্যক প্রবাসীর এ বিক্ষোভ ভিনদেশীদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়। আয়োজক সংগঠনের আন্তর্জাতিক সমন্বয়কারী ড. নজরুল ইসলাম তার বক্তব্যে নদী শাসনের নামে ভারতীয় কর্তৃপক্ষের আগ্রাসী তৎপরতার কঠোর সমালোচনা করেন এবং বলেন, ‘ভাটির দেশের মানুষগুলোকে মেরে ফেলার মহাপরিকল্পনার অংশ হিসেবে ভারত প্রায় ২৫০ বিলিয়ন ডলার ব্যয়ে ঐ নদী সংযোগ প্রকল্প হাতে নিয়েছে এবং তা ২০১৬ সালের মধ্যে বাস্তবায়িত করার নির্দেশ দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এর মাধ্যমে বাংলাদেশের নদীগুলোকে শুকিয়ে ফেলা হবে।’ এ সময় শ্লোগান উঠে, ‘নদী নাইতো মানুষ নাই’, ‘ট্র্যাঞ্জিট দেয়া হবে না-নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক রাখার নিশ্চয়তা ব্যতিত’ ইত্যাদি।

এ সমাবেশে আরো বক্তব্য রাখেন বেনের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ ফজলুর রহমান, কলামিস্ট বেলাল বেগ, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট নূরল কবীর, ডা. জিয়াউদ্দিন আহমেদ, বরিশাল বিভাগীয় সমিতির নেতা লুৎফর রহমান লাতু, রানু ফেরদৌস, মিনহাজআহমেদ সাম্মু, বাংলাদেশ পরি্েবশ আন্দোলনের সাবেক সেক্রেটারী মুহিদুল হক খান, প্রমুখ। সমাবেশে জাতিসংঘের ইকনোমিক এন্ড সোস্যাল এফেয়ার্স ডিপার্টমেন্টের উর্ধতন কর্মকর্তা ভ­াদিমির পপোভ উপস্থিত থেকে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এনার সাথে কথা বলার সময় ভ­াদিমির পপোভ উজানের দেশ হিসেবে ভারতের নদী সংযোগ প্রকল্পকে সম্পূর্ণ অমানবিক বলে মন্তব্য করেন। ‘নিকট প্রতিবেশীর সাথে এমন বৈরী আচরণ না করাই শ্রেয়’-মন্তব্য পপোভের। উল্লেখ্য যে, এ বিক্ষোভ শুরু হয় বাংলাদেশের পরিবেশ ও সামজিক আন্দোলনের পুরোধা ড. মোজাফ্ফর আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকলে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV