ভারতের হরিয়ানা রাজ্যের এক শ্রমিক বাবা হলেন ৯৪ বছর বয়সে
ইউএসএনিউজ ডেস্ক:ভারতের হরিয়ানা রাজ্যের এক শ্রমিক বাবা হলেন ৯৪ বছর বয়সে। রামজিতের দাবি তিনি ৯৪ বছর বয়সে বাবা হয়েছেন। ফলে বর্তমানে সেদেশের সবচেয়ে বয়স্ক বাবা রাজস্থানের কৃষক নানু রাম জগির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নানু রাম ২০০৭ সালে ৯০ বছর বয়সে ২২তম সন্তানের জনক হন। খবর জিনিউজ অনলাইনের। নয়াদিলি্ল অদূরে সোনিপাত জেলার ছোট শহর খারখোদার উপকণ্ঠের এক খামারবাড়ির বাসিন্দা রামজিত রাঘব দাবি করেন, পুত্রসন্তানের বাবা হয়ে তিনি গর্বিত। হরিয়ানা সরকারের বৃদ্ধভাতা প্রদান তালিকা অনুযায়ী রামজিতের বয়স ৯৪ বছর। রামজিতের স্ত্রী শকুনতলা এক মাস আগে সরকারি হাসপাতালে ওই সন্তানের জন্ম দিয়েছেন। চিকিৎসকরা জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুটি ভূমিষ্ঠ হয়েছে এবং তার স্বাস্থ্য ভালো আছে। শকুনতলার বয়স ৫০ ঊর্ধ্ব। শকুনতলা জানান, তিনি গর্ভধারণের পর ওই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন এবং সময়ে সময়ে তিনি চিকিৎসকদের সব নির্দেশনা মেনে চলেছেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি