ভারতে কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী গ্রেফতার,পরে জামিনে মুক্ত

ইউএসএনিউজ ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী গ্রেফতার হয়েছেন। পরে বুধবার রাত সোয়া ২টার দিকে তাকে জামিনে মুক্তি দিয়ে দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে পৌঁছে দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, উত্তর প্রদেশে কৃষকদের জমি অধিগ্রহণ সংক্রান্ত আন্দোলনে শরিক হলে ১৪৪ এবং ১৫১ ধারা ভঙ্গ করার অভিযোগে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। অ্যামেথির এমপি রাহুলের সঙ্গে গ্রেফতার হয়েছেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা দিগ্বিজয় সিং, উত্তর প্রদেশের কংগ্রেস প্রেসিডেন্ট রীতা বাহুগুনা জোশি এবং বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেতা রাজ বাব্বর এমপি । অভিনয় থেকে অবসর নেয়ার পর রাজ বব্বর কংগ্রেসে যোগ দিয়েছেন। পুলিশের হাতে রাহুল গান্ধীর গ্রেফতার হবার ঘটনা এটাই প্রথম। তাদের সবাইকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। সূত্র জানায়, উত্তর প্রদেশের কৃষকরা রাজ্যের বিতর্কিত জমি অধিগ্রহণ আইন সংশোধন, জমি অধিগ্রহনের যথাযথ ক্ষতিপূরণ দাবি এবং আন্দোলনরত কৃষকদের উপর সম্প্রতি পুলিশি হামলায় ৪ জন নিহত হবার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে বৃহত্তর নয়ডার ভট্ট পারসাউল গ্রামে অবস্থান ধর্মঘট (ধর্না) শুরু করে। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্নৌ থেকে আগ্রা পর্যন্ত যমুনা এক্সপ্রেসওয়ে নির্মানের জন্য রাজ্য সরকার যে জমি অধিগ্রহণ করেছে তার জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছে কৃষকরা। এই দাবিতে তারা ওই গ্রামে অবস্থান ধর্মঘট শুরু করে। রাহুল গান্ধী এই নির্যাতনের কথা জানতে পেরে কৃষকদের সাথে একাত্মতা ঘোষণা করে অবস্থান ধর্মঘটে শরীক হন। রাহুল গান্ধী কৃষকদের সমর্থনে ওই এলাকায় গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবর্তী ব্যাপক রাজনৈতিক চাপে পড়ে যান। রাজ্যের এসডিএম নিরাপত্তার কথা বলে রাহুলকে ওই স্থান ত্যাগে অনুরোধ জানান। কিন্তু কৃষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে এক চুলও নড়বেন না বলে ঘোষণা দেন। পুলিশের হাতে গ্রেফতার হওয়া সব কৃষকের মুক্তির শর্তও জুড়ে দেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ১৪৪ ও ১৫১ ধারা জারি করে। কিন্ত তারপরেও রাহুলসহ কংগ্রেস নেতারা ওই স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে পুলিশ রাহুলসহ ৪জনকে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes