Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ভারতে পদদলিত হয়ে শতাধিক তীর্থযাত্রী নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: January 15, 2011 | 1:07 AM

ইউএসএনিউজ ডেস্ক: ভারতে পদদলিত হয়ে শতাধিক তীর্থযাত্রী নিহত হয়েছেন।আতঙ্কিত মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে ভারতের দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত শতাধিক ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়েছেন৷ কেরালার পাহাড়ী এলাকার সাবারিমালা মন্দিরে একটি হিন্দু ধর্মীয় উৎসবে এরা সকলে যোগ দিতে যাচ্ছিলেন৷ স্থানীয় সময় রাত আটটায় এই ঘটনা ঘটে৷ প্রতি বছর এই ধর্মীয় উৎসবে সেখানে ৩০ থেকে ৪০ লাখ মানুষ অংশ নেয়৷ একটি সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আগত তীর্থযাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়৷ সরু পাহাড়ী পথে আতঙ্কিত মানুষ ছুটাছুটি শুরু করলে এই ঘটনা ঘটে৷ভারতের কেরালায় তীর্থযাত্রা থেকে ফেরার পথে পদদলিত হয়ে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার পর হুড়োহুড়িতে এই হতাহতের ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।কেরালা রাজ্যের মন্দির বিষয়ক মন্ত্রী রামাচন্দ্রন কাড়ান্নাপপাল্লি টেলিফোনে রয়টার্সকে বলেছেন, নিহতের সংখ্যা কমপক্ষে ১০০। ভারতের সংবাদ মাধ্যমের খবর, নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। আহতও শতাধিক।ধর্মীয় ওই তীর্থ স্থানে একটি উৎসবে জড়ো হয়েছিলেন কয়েক হাজার পুণ্যার্থী হিন্দু। শুক্রবার ছিলো উৎসবের শেষ দিন।এনডিটিভি জানায়, রাত সোয়া ৮টার দিকে পাহাড়ি পথ বেয়ে তীর্থযাত্রীরা যখন নামছিলেন, তখন ওই পথে তীর্থযাত্রীবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে এলে শুরু হয় হুড়োহুড়ি। আর তাতেই হতাহতের ঘটনা ঘটে বলে কেরালার শিক্ষামন্ত্রী এম এ বাবি এনডিটিভিকে জানিয়েছেন।তিনি বলেন, দুর্ঘটনায় কয়েকজন মারা যান। তবে বেশিরভাগ মারা যান আতঙ্কের পর হুড়োহুড়িতে পদদলিত হয়ে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রতি পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর জন্য সেনাবাহিনী তলব করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ