ভারতে মির শিবলীর কিডনী ট্রান্সপ্ল্যান্ট সফল ভাবে সমপন্ন, দোয়া কামনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক প্রবাসী বিশিস্ট টিভি ব্যক্তিতব ও সংগীত শিল্পী মির শিবলীর কিডনী ট্রান্সপ্ল্যান্ট সফল ভাবে সম্পন্ন হয়েছে ভারতের একটি হাসপাতালে। অপারেশন এর পর শিবলী এখন সুস্থ্য আছেন। শনিবার তাঁর স্ত্রী, বিশিস্ট অভিনেত্রী ও উপস্থাপক শারমিন রেজা ইভা এই তথ্য জানান।
এই সংবাদে মির শিবলীর শুভাকাংখী ও বনধু মহলে বিরাট স্বস্তির ছায়া নেমে আসে।
এখানে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশের বাইরে বাংলাভাষায় টিভি অনুসঠান প্রচারের অন্যতম পথিকৃত আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ার পর নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের বনধুরা তাঁর চিকিৎসা সহায়তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তাদের এই অনন্য ভুমিকা একটি অসাধারন ঘটনা হিসেবে বিবেচিত হচছে।
নিউইয়র্ক থেকে নাইজেরিয়ায় হাইকমিশনার হিসেবে বদলির প্রাক্কালে তৎকালীন কনসাল জেনারেল শামীম আহসান তাঁর আন্তরিক প্রচেসটায় মির শিবলীর জন্য সরকারি কিছু অনুদানের ব্যবস্থা করে যান। নতুন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা পরে তাঁর হাতে সেই চেকটি তুলে দেন। এ ছাড়া তিনি একাধিকবার ভারতে ফোন করে মির শিবলীর খোঁজখবর নিয়েছেন।
শারমিন রেজা ইভা ও তাঁদের একমাত্র কন্যা রুপনতী ওয়াজিদ সবার কাছে মির শিবলীর সম্পুর্ণ রোগমুক্তির জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন এবং সবকিছুর জন্য সবার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি