Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

ভারতে মুসলিম সহ সংখ্যালঘুদের হয়রানিতে জাতিসংঘে হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: March 7, 2019 | 9:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভারতে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের হয়রানির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেলে ব্যাচেলেট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বুধবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বার্ষিক রিপোর্ট পেশ করেন। এ সময় ব্যাচেলেট বলেন, ভারতে বিভক্তিমুলক নীতির কারণে সেখানকার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আঘাত লাগতে পারে। এরই মধ্যে সেখানে সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডায় অসম সমাজ ব্যবস্থায় প্রান্তিক পর্যায়ে রয়েছে বিপন্ন শ্রেণির মানুষ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

তিনি আরো বলেন, সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে হয়রানি ও তাদেরকে টার্গেট করার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে আমরা রিপোর্ট পাচ্ছি। আমরা আরো রিপোর্ট পাচ্ছি ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়া এবং প্রান্তিক জাতিগোষ্ঠী যেমন দলিত ও আদিবাসীরাও একই আচরণের শিকারে পরিণত হচ্ছেন। 

তবে তার এ অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন ভারতে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন মুখপাত্র শাহনেওয়াজ হুসেইন। তিনি বলেন, জাতিসংঘ মানবাধিকার প্রধানের রিপোর্টকে আমি প্রত্যাখ্যান করছি।

ভারতের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য এগুলো হলো ভিত্তিহীন অভিযোগ। বিশ্বে মুসলিমদের জন্য ভারত হলো সর্বোত্তম দেশ। এখানে তাদের বেস্ট ফ্রেন্ড হলেন হিন্দুরা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারত চ্যাপ্টার এর আগে রিপোর্ট প্রকাশ করে যে, ভারতে ঘৃণামূলক অপরাধের বিরক্তিকর তথ্য রেকর্ড করেছে তারা। এর মধ্যে রয়েছে অবমাননা, ধর্ষণ, হত্যা। ভারতের মূলধারার ইংরেজি ও হিন্দি মিডিয়ার রিপোর্টের ওপর ভিত্তি করে অ্যামনেস্টি বলেছে, ২০১৮ সালে তারা ঘৃণা প্রসূত অপরাধ রেকর্ড করেছে। এর মধ্যে রয়েছে নি¤œজাত বলে পরিচিত দলিতদের বিরুদ্ধে ১৪২টি অপরাধ। মুসলিমদের বিরুদ্ধে ৫০টি অপরাধ। তাদের এমন রিপোর্টের একদিন পরেই ব্যাচেলেট জাতিসংঘে ওই রিপোর্ট দিয়ে সতর্ক করেছেন। 

অ্যামনেস্টি ইন্ডিয়ার নির্বাহী পরিচালক আকার প্যাটেল বলেছেন, ভারতে ঘৃণাপ্রসূত অপরাধ থেকে অপরাধীকে সাধারণ ক্ষমা বা দায়মুক্তি দেয়ার একটি সংস্কৃতি আছে। কিছু ব্যতিক্রম ছাড়া দেশের আইন ঘৃণাপ্রসূত অপরাধকে সুনির্দিষ্ট অপরাধ হিসেবে স্বীকৃতি দেয় না। তিনি এমন অপরাধের বিরুদ্ধে কণ্ঠ উচ্চকিত করার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ