Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ভারত-পাকিস্তান বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ ফিক্সিং এর অভিযোগে লাহোর হাইকোর্টে পিটিশন

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: April 1, 2011 | 1:20 AM

ইউএসএনিউজ ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচটি ভারতের অনুকূলে ফিক্সিং করা হয়েছে অভিযোগ এনে পাকিস্তানের মুহাম্মদ ইরফান মুখতার নামে এক ব্যক্তি লাহোর হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন।andhraheadlines.com ও dailyindia.com এই খবর প্রকাশ করেছে।পিটিশনে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ও ন্যাশনাল একাউন্টাবিলিটি বূ্যরোর (এনএবি) মাধ্যমে বিষয়টি তদন্ত ও অনুসন্ধান করার দাবি করা হয়।পিটিশনে অভিযোগ তোলা হয় ম্যাচ হওয়ার সময়ে দু’দেশের মধ্যে ক্রিকেটিয় কূটনীতি আসলে জুয়াড়িদের জন্য তাদের অপরাধ সংগঠনের একটি সুযোগ সৃষ্টির ষড়যন্ত্র ছিল। পিটিশনে মুখতারের পক্ষে আইনজীবী মুহাম্মদ আজহার সিদ্দিকী। আজহার ওই পিটিশনে অভিযুক্তদের তালিকায় রেখেছেন পাকিস্তানের স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীসহ অধিনায়ক শহীদ আফ্রিদি, মিসবাহ-উল-হক, উমর আকমল, কামরান আকমল ও তাদের পক্ষে বার্তাবাহক হিসেবে কাজ করা দু’জনের নাম। ওই দুই বার্তাবাহক ভারত, ব্রিটেন ও আরব আমিরাতের জুয়াড়িদের সঙ্গে অভিযুক্তদের যোগসাজোশ ঘটিয়েছে বলে দাবি করা হয়েছে।উল্লেখ্য,বুধবার ভারতের পাঞ্জাবের মোহালিতে একসঙ্গে ক্রিকেট খেলা দেখেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। খেলার মাঝামাঝি সময়ে তারা নৈশভোজ সভায় মিলিত হন। ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে মোহালি স্টেডিয়ামে গিলানিকে স্বাগত জানান মনমোহন সিং। এরপর তারা উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীও। মনমোহন ও গিলানি পাশাপাশি বসে অনেকক্ষণ খেলা দেখেন। পাকিস্তান দলের দুই উইকেট পড়ে যাওয়ার পর স্টেডিয়ামে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্লাবে নৈশভোজের আয়োজন করা হয়। এখানেই দুই প্রধানমন্ত্রী অনেকটা হালকা মেজাকে গুরুতর নানা বিষয় আলোচনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV