Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ভার্জিনিয়ায় প্রিয়বাংলার প্রবাসী বাংলাদেশিদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: August 19, 2019 | 12:57 PM

রফিকুল ইসলাম আকাশ, ওয়াশিংটন ডিসি : ভার্জিনিয়ার ওয়াল্টার রিড কমিউনিটি সেন্টারে গত ১৮ই আগষ্ট রবিবার ৫জন মেডিকেল ডাক্তারের সমন্বয়ে গঠিত টিম প্রবাসী বাংলাদেশিদের যাদের ইন্সুরেন্স কাভারেজ নেই তাদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করে। বিনামূল্যে চিকিৎসা উপদেশ এবং প্রেসক্রিপশন, চাকুরিক্ষেত্রে বয়স্কদের অক্ষমতা সুবিধা ও অভিবাসন সহায়তা , ঔষধ ব্যবস্থাপত্রের ডিসকাউন্ড কার্ড, বিনামূল্যে মানসিক, চক্ষু বিষয়ক ও জেনারেল প্র্যাকটিশনার চিকিৎসার সেবা প্রদান করে। আগত প্রবাসী বাংলাদেশিদের অনেকেই প্রিয়বাংলার এ মহতি উদ্দ্যোগ কে সাধুবাদ জানান এবং ভূয়শী প্রশংসা করেন। এবারে প্রিয়বাংলার ফ্রি ক্লিনিকে ডাক্তার সৈয়দ মাহতাব আহমদের পরিচালনায় যারা ভলান্টিয়ার সার্ভিস দিয়েছেন তারা হলেন, ডাক্তার ইসমাত আসাদ , ডাক্তার আসাদ কাশেম, ডাক্তার গৌতম দত্ত, ডাক্তার সোমা বোস, এবং নিউট্রিশনিস্ট ফারহানা কবির ইমা। সাক্ষাতকারে ডাক্তার গৌতম দত্ত বলেন, যেসব রোগীদের চিকিৎসা দিচ্ছেন তাদের বেশিরভাগ তারাই, যারা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন এবং যাদের ইনসুরেন্স কাভারেজ নেই। তিনি মনে করেন , যুক্তরাষ্ট্রের সব স্টেট এ এমন উদ্দ্যোগ চালু হলে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবে। প্রিয় বাংলার এই মেডিকেল টিম গত ২ বছর যাবত বছরে ৩থেকে ৪ বার বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে সাস্থ্যসেবা প্রদান করে আসছে। এই চিকিৎসা সেবা সার্বজনীন করতে প্রিয়বাংলা প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন। প্রিয় বাংলার পক্ষ থেকে যারা উপস্থিত থেকে ডাক্তার ও টেকনিশিয়ানকে সহযোগিতা করেছেন তারা হলেন – লুবাবাহ রহমান চুড়ি, নূর মহম্মদ লিটন, সুমন কর্মকার, রফিকুল ইসলাম আকাশ, রাজীব বড়ুয়া, মুনা রহমান, পুলি কর্মকার, প্রিয়লাল কর্মকার, মাহফুজুর রহমান, মিমি মিমি, হাসনাত সানি সহ আরো অনেকে। স্থানীয় বাংলাদেশী রেস্তোরা কাবাব কিং ভলান্টিয়ারদের দুপুরের খাওয়ার সরবরাহ করে। উলেখ্য যে, আগামী ২১শে সেটেম্বর প্রিয় বাংলা পথমেলায় পরবর্তি এই স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য উপদেশের ব্যবস্থা থাকবে। সবশেষে প্রিয় বাংলা টিম, ডাক্তার, সেবিকা, সেচ্ছাসেবী ও বাংলাদেশ কমিউনিটির সকলকে সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ