ভার্জিনিয়ায় বিয়ের অনুষ্ঠানে অজস্র প্রশ্নের মুখোমুখি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন
যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে এসে অজস্র প্রশ্নের মুখোমুখি হলেও কোনো প্রশ্নের উত্তর দেননি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ। দীর্ঘদিন পর সম্প্রতি তিনি সস্ত্রীক ভার্জিনিয়ায় একটি বিয়ের অনুষ্ঠনে উপস্থিত হলে প্রবাসিরা তাকে ঘিরে ধরে। তারা বিভিন্ন কৌতুহলের সঙ্গে অনেক প্রশ্ন করেন, এসময় কিছুটা বিব্রত দেখা যায় ফখরুদ্দীনকে।
বিয়ের অনুষ্ঠানে ফখরুদ্দিন আহমেদ ও তার স্ত্রী উভয়েই চুপচাপ বসে থাকলেও আড়ালে থাকার চেষ্টা তাদের রক্ষা করতে পারেননি। অনেকেই সামনে এগিয়ে এসে জানতে চেয়েছেন, রাজনৈতিক দুর্বৃত্তদের নির্মূলের অভিযান থেকে তার সরকার হঠাৎ পিছু হটেছিল কেন? কেউ বা জিজ্ঞেস করেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন পেয়েও তারা রাজনীতিকে দুর্নীতিমুক্ত করার পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দিয়ে রাজনৈতিক দল গঠনের পথে এগিয়ে ছিলেন কেন? বাকি জীবন আমেরিকাতেই কাটাবেন, নাকি বাংলাদেশে ফেরার ইচ্ছা আছে ইত্যাদি।
প্রবাসিদের এসব প্রশ্নের কোনো জবাব দেননি ড. ফখরুদ্দীন ছিলেন নীরব। হাসিমুখে সবার সাথে পরিচিত হলেও কোনো উত্তর মেলেনে তার কাছ থেকে। দেশের বহুল আলোচিত ওয়ান-ইলেভেনের নায়ক ফখরুদ্দীন আহমেদ ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাসরত বাংলাদেশের জাতীয় দলের সাবেক ফুটবলার মোস্তফা হোসেন মুকুলের মেয়ে রুয়েনা তানাজের বিয়েতে গত ৩১ আগস্ট তিনি অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন।
উল্লেখ্য, ড. ফখরুদ্দীন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে তিনি নিজের বাড়িতেই রয়েছেন। সেখানেই অবসর জীবন কাটাচ্ছেন। তার সরকারের মূল চালিকাশক্তি ছিলেন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। তিনিও চিকিৎসার জন্য নিউইয়র্কে বসবাস করছেন সস্ত্রীক। জেনারেল মঈনও যুক্তরাষ্ট্রের নাগরিক।আমাদের সময়.কম
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!