Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ভার্জিনিয়ার স্প্রীংফিল্ডে ফ্রন্টটেক-এর জাকজমক বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: July 27, 2011 | 8:39 AM

বাংলা প্রেস, ভার্জিনিয়া:-জাকজমকপুর্ণ আয়োজন আর ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত ইনফরমেশন টেকনোলজি (আইটি) স্কুল  ফ্রন্টটেক-এর ৫ম বার্ষিক বনভোজন গত ২৩ জুলাই শনিবার ভার্জিনিয়ার স্প্রীংফিল্ডের লেক একোটিং পার্কে অনুষ্ঠিত হয়।


ফ্রন্টটেক-এর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সদস্যদের স্বত:স্ফুর্ত অংশগ্রহন এবারের এ বনভোজনকে জাকজমক ও প্রাণবন্ত করে তোলে। এবারের বনভোজনে বিশেষ আর্কষন ছিল শিশু-কিশোর ও নারী-পুরুষের জন্য নানা রকম খেলাধুলার ব্যবস্থা,পুরুষ্কার বিতরনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভার্জিনিয়া, ওয়াশিংটন ও নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিগণ দিনভর উক্ত বনভোজনে নানা আনন্দ উপভোগ করেন। বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করে যে সকল শিশু-কিশোর পুরুষ্কার পেয়েছে তারা হলেন-পার্থিব, আয়ান, সাকিব, রিবাত, আদনান, সাপিন, আঞ্জাম, সামিয়া ও সুবাত। মহিলাদের বালিশ খেলায় প্রথম হয়েছেন-নাজু, ২য় ইফাত ও ৩য়-জেনি। মহিলাদের বেলুন ফোটানো প্রতিযোগিতায় ১ম সুমাইয়া, ২য় কৌশলী ও ৩য় আজমেরী। পুরুষদের ভলিবল খেলায় জয়লাভ করেন হাসান ও তার দল। বিজয়ী দলের খেলায় যারা অংশগ্রহন করেন তারা হলেন- হাসান, মামুন, মোর্শেদ, রুপক, জামান, অম্রিত, প্রবাল, রাশেদ, যোশেফ ও বাবুল। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবারের বনভোজন সফল ও সার্থক হয়েছে তারা হলেন-আসিফ, রাসেল, তাজবির, সুমন, ইকবাল, ইমরান, বশির, ফাহিম, আনোয়ার, যোশেফ, প্রবাল, জামান, প্লাবন, অম্রিত, রুপক, কামাল, মাহফুজ, মারুফ, হিমু, সম্রাট, উজ্জল, সঞ্জয়, সাজিদ ও জুয়েল প্রমুখ। র‍্যাফেল ড্র’র পুরুস্কার উপহার দিয়ে যারা এ বনভোজনকে সৌন্দর্যমন্ডিত করেছেন তারা হলেন- মুন্সী সাদেক, মতিন, ফ্রন্টটেক,রাজা, কাফি, আবুল হক, বাবুল, ইমরান, বশির, বাপ্পি, তানিয়া, মঞ্জু, সারওয়ার, কামাল, নাফিস, সিকদার, মামুন ও ইউসুফ। বনভোজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত এক আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসে জনপ্রিয় সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা ও শিশু শিল্পী সুমাইয়াহ্ সুখ। শেষে পুরুস্কার বিতরনীর পর বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়।


উল্লেখ্য, ইনফরমেশন টেকনোলজি (আইটি) স্কুল ফ্রন্টটেক গত ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া ও নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পৃথক দু’টি শাখা রয়েছে।
প্রতিবছর শতাধিক বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে হাতে কলমে আইটি’র প্রশিক্ষন প্রদানসহ চাকুরির বন্দোবস্ত করে থাকেন ফ্রন্টটেক।ফ্রন্টটেকে প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন রাসেল,
আসিফ,তাজবির,সুমন,যোশেফ,হাসান ও বশির।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV