Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ভার্জিনিয়ায় ’আমাদের পিঠা দিন’

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: February 3, 2019 | 3:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ভার্জিনিয়া: দেশীয় আমেজে আর ঐতিহ্যে ভার্জিনিয়ার ঘরেঘরে পালিত হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শীতের পিঠা উৎসব। ২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার লর্টন শহরে পরিবার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের প্রানবন্ত অংশগ্রহনে অনুষ্ঠিত হল ’আমাদের পিঠা দিন’। শিখা আযাদের আয়োজনে আর আবেদিন সাইদ ও মমতা আবেদীনের আতিথিয়েতায় অনুষ্ঠিত হল ’আমাদের পিঠা দিন’।
গোলায় ধান তোলার পর গ্রাম ভাসে আনন্দের বন্যায়। ধান কাটা ও গোলায় ভরার এ উৎসব নতুন এক খবর দেয় জনপদে। সে বার্তায় থাকে পিঠার আমন্ত্রণ। শীতের সকালে খেজুর রসের স্বাদই আলাদা। সে রসে ভেজানো চিতই পিঠার ঘ্রাণ টানে পাড়ার মানুষকে। এখানে রস নেই তবে দেশ থেকে আসা পাটালি গলিয়ে আসল স্বাদ পাওয়ার বিকল্প ব্যবস্থাও কারও আয়ত্তের বাইরে নয়। বৃহত্তর ওয়াশিংটবাসীও এর ব্যতিক্রম নয়।


ভার্জিনিয়ার লর্টন শহরের মনোরম লেকের পাড়ে শীতের সন্ধ্যায় টাটকা চালে তৈরি করা হয় বাহারি পিঠা পুলির মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে গত ২ ফেব্রয়ারি শনিবার সন্ধ্যা হতেই। নানা রঙের কাপড় পরে মোহাম্মদ আযাদ, আবদুল্লা চৌধুরী, শম্পা ইয়ামিন, নজরুল, নার্গিস, সোহেল, মুন্নি, রিনা, খালেক, চায়না, ফিলিপ সহ সবাই প্রায় ত্রিশ রকমের পিঠার ঢালি সাজিয়ে আনন্দে মেতে ওঠে। চলে মধ্যরাত মধ্যরাত পর্যন্ত।
পিঠাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঝাল পিঠা, নারকেল পিঠা, ভাঁপা পিঠা, নকশা পিঠা, ঝিনুক পিঠা, চিতই পিঠা, সূর্যমুখী, গোলাপি-এত পিঠার নাম। দুধপুলি, রসপুলি, দুধরাজ, সন্দেশ, আন্দশা, মালপোয়া, পাজোয়া সহ নানা রকমের পিঠা। উৎসবমুখর পরিবেশে পিঠা মুখে তোলেন সবাই। আর দেশীয় আমেজে মিষ্টি মধুর পিঠা খাবার আনন্দে মেতে উঠেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV