Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ভার্জিনিয়ায় নীলাচল-ডিসিতে শারদীয় দুর্গোৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: October 17, 2019 | 11:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ভার্জিনিয়ায় নীলাচল-ডিসিতে উৎযাপিত হলো শারদীয় দুর্গোৎসব। পুন্যার্থীর আরাধনা, অঞ্জলী, প্রদীপ প্রজ্জ্বলন, আরতি সহ সকল মাঙ্গলিক ক্রিয়াদি সম্পন্নে গত শনিবার নীলাচল ডিসি আয়োজন করে পঞ্চম শারদ উৎসব।

ডি-এম-ভি ওয়াশিংটন ডিসি-মেরিল্যান্ড-ভার্জিনিয়ার ধর্মীয় সংগঠন নীলাচল-ডিসি’র সভাপতি প্রানেশ হালদার এবং সাধারণ সম্পাদক কালা চান সরকার পূজায় আগত ভক্তবৃন্দদের সাদর অভ্যর্ত্থনা জানান। অশুভ শক্তি বিনাশে মর্ত্যে আবির্ভাব দেবী দুর্গাকে আবাহন করতে সকাল থেকে গভীর রাত অবদি আরাধনা, অঞ্জলী, প্রদীপ প্রজ্জ্বলন,আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেবীর আরাধনার সাথে সাথে প্রতি বছরের মতন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও দৃষ্টি নন্দন সাজে সজ্জিত ছিল জয়েস কিলমার মিডল স্কুল। সাংস্কৃতিক সন্ধায় স্থানীয় শিল্পী বৃন্দসহ অংশ গ্রহন করে নীলাচল পুজা পরিবারের শিশু শিল্পী, পুনম, মালিশা, মিথি, স্নেহা, এমিলি, রিজু, সিমরান, জ্যোতি, হেমন্তী, পাউলী, দৃষ্ণা, আয়ুশী, আদ্রী, প্রীতম, ওম, অমি, অপূর্ব এবং আরিয়ান। নৃত্য পরিবেশন করেন দেবীকা দেবনাথ, সিনথীয়া ও ক্লোডিয়া। অতিথি শিল্পীদের মধ্যে আধুনিক গান পরিবেশনায় ছিলেন অর্ণব মন্ডল, জনপ্রিয় কন্ঠশিল্পী হ্যাপি দেবনাথ এবং মনোজ দাস। আরিয়া ড্যান্সে ছিল একাডেমী ফিউশন। পুজা পর্বের গান পরিবেশন করেন ডি-এম-ভির কালা চাঁদ সরকার। ম্দ্রুা আর্ট সেন্টারের পরিবেশনার পর প্লে ব্যাক সিঙ্গার সুমনা গাঙ্গুলী মঞ্চে আসেন। এবারের পুজার বিশেষ আর্কষন ছিল বোম্বে থেকে আগত সুমনা গাঙ্গুলী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সোমা হালদার।

দুপুর এবং সন্ধায় মহাপ্রসাদ বিতরন করা হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ডি-এম-ভির সকল স্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। আগামী বছরের আগাম শারদীয়ার আমন্ত্রন জানান সংগঠনের সভাপতি প্রানেশ হালদার এবং সাধারন সম্পাদক কালা চাঁদ সরকার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV