Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ভালবাসার খোঁজে বিলবোর্ড

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: September 9, 2013 | 6:16 AM

ভালবাসা পাওয়ার জন্য মানুষ কী না করতে পারে! তারই প্রমাণ পাওয়া গেল শিকাগোর একটি বিলবোর্ডে।

শিকাগোর স্টিভেনসন এক্সপ্রেসওয়ে ধরে এগোলে আপনার নজরে পড়বেই এই বিলবোর্ডটি। চেষ্টা করলেও এড়ানো যাবে না। কিন্তু কেন? কী এমন আছে তাতে? বিলবোর্ডে লেখা, “আই অ্যাম গর্ডন। লেট’স হ্যাভ ডিনার।” বেশ কয়েক হাজার ডলার খরচ হয়েছে এই বিলবোর্ড বানানোর জন্য। বিলবোর্ড লিখেই মেয়ে খোঁজার চেষ্টা শেষ করেননি। বানিয়ে ফেলেছেন এই সংক্রান্ত একটি ওয়েবসাইটও। 
অভিনব এই কায়দায় নিজের মনের মানুষ খুঁজতে শুরু করেছেন শিকাগোর গর্ডন অ্যাঙ্গেল। তাঁর ওয়েবসাইটে চোখ রাখলেই দেখতে পাবেন গর্ডন অ্যাঙ্গেলের সম্পর্কে সবিস্তার সব তথ্য।

ছ’ফুটের গর্ডনের শৈশবের বেশ কিছুটা সময় কেটেছে ফিলিপিন্সে। পরে পরিবারে সঙ্গে চলে আসেন কানসাসে। এখন তাঁর ঠিকানা কখনও আমেরিকা, কখনও আবার সুইডেন। পেশায় ব্যবসায়ী গর্ডন ভালবাসেন দেশে-বিদেশে ঘুরে বেড়াতে, রান্না করতে, গান শুনতে, পিয়ানো আর গিটার বাজাতে। এক বার বিয়ে করলেও সেটা টেঁকেনি। সে জন্যই আবার সঙ্গী খুঁজছেন তিনি।
ঠিক কেমন মেয়ে চাইছেন গর্ডন? নিজের ওয়েবসাইটে লিখেছেন, তাঁর এক জন বুদ্ধিমতী মেয়ে চাই, যার রসবোধও থাকবে। ওঁর পছন্দ-অপছন্দের সঙ্গে যে দিব্যি নিজেকে মানিয়ে নিতে পারবে।
সংবাদমাধ্যমকে গর্ডন জানিয়েছেন, বিলবোর্ড দিয়ে ভাল সাড়াও পাচ্ছেন তিনি। ইতিমধ্যেই ২০ জন মেয়ের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। তাতে তিনি যথেষ্ট খুশি। 
আগে দেখা গিয়েছে, আমেরিকার গাড়ির পিছনে বোর্ডে লেখা থাকত ‘সঙ্গী চাই’-এর মতো কিছু বার্তা। তার পর ফেসবুকে অনেকেই নিজের ভালবাসার মানুষ খুঁজেছেন। পেয়েওছেন। কিন্তু এখন আর কোনও রকম রাখঢাক না রেখে সরাসরি বিলবোর্ড ভাড়া করে সঙ্গী চেয়ে বিজ্ঞাপন দিচ্ছেন রাস্তার মোড়ে। মনোবিদেরা বলছেন, এ থেকে একটা বিষয়ই স্পষ্ট হচ্ছে মানুষ এখন অনেক বেশি ভালবাসার কাঙাল।
সংবাদমাধ্যমকে গর্ডন বলেছেন, “আমরা পড়াশোনা করার জন্য বা বাড়ি কেনার জন্য যদি এত এত টাকা খরচ করে থাকতে পারি, তা হলে ভালবাসা পেতেই বা করব না কেন?” শুধু এটুকুই নয়। পরে তিনি আরও বলেন, “শহরের বুকে অনেক রকম বিলবোর্ড দেখা যায়। বিয়ে সংক্রান্ত অনেক ওয়েবসাইটও আছে। তাই আমার মনে হল বিলবোর্ডটাই ভাল হবে।”

সূত্র: আনন্দবাজার/মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV