ভালবাসার বিয়েতে বিচ্ছেদের হার বেশি!
ডেস্ক: মুম্বই হাইকোর্ট বলেছে, ভালবাসার বিয়েতে বিচ্ছেদের হার অনেক বেশি। এ সংক্রান্ত একটি মামলার শুনানিকালে এমন মন্তব্য করেন আদালত। ওই আদালতে মামলা আছে যে, পুনের প্রতাপ ভোঁসলে (৩৪) তার স্ত্রী নীলা (৩৪)-এর এইচআইভি ভাইরাস আছে- এমন অভিযোগ তুলে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। কিন্তু শুনানিকালে বিচারপতি পিবি মজুমদার ও বিচারপতি অনুপ মেহতা তার সেই আবেদন খারিজ করে দেন। গতকাল এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, এর আগে গত ৬ই এপ্রিল আদালত প্রতাপকে তার স্ত্রী নীলার হাতে ক্ষতিপূরণ হিসেবে তিন লাখ রুপি তুলে দিতে নির্দেশ দেন। প্রটেকশন অব ওমেন ফ্রম ডমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের অধীনে পারিবারিক আদালত ওই রায় দেয়। তাতে বলা হয়, প্রতাপ তার স্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। এতে তার স্ত্রী মারাত্মকভাবে দুর্ভোগে পড়েছেন। প্রতাপের আইনজীবী বলেছেন, নীলা একটি আর্ট কলেজের লেকচারার। তিনি মাসে ৪০ হাজার রুপি বেতন পান। বাস করতেন একটি সরকারি কোয়ার্টারে। অন্যদিকে প্রতাপ একজন ফ্রিল্যান্স আর্টিস্ট। তার কোন উপার্জনের পথ নেই। তাদের মধ্যে প্রেম হয়। এরপর ২০০৩ সালের ১৬ই মার্চ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর নীলার যক্ষ্মা ধরা পড়ে। ২০০৪ সালের ডিসেম্বরে তারা এক রাতে খাবার খেতে যান বাইরে। পরের দিনই নীলার দেহে ফুসকুড়ি উঠে। চিকিৎসকের কাছে গেলে তারা একে হার্পস বলে অভিহিত করেন এবং পরামর্শ দেন এইচআইভি পরীক্ষা করানোর। এ কথার পর নীলা তার পিতা-মাতার কাছে মুম্বই চলে যান। এরপর এক আত্মীয় প্রতাপকে জানান, নীলার দেহে এইচআইভি ধরা পড়েছে। এ কথার ভিত্তিতে প্রতাপ বিচ্ছেদ চেয়ে আবেদন করেন। পারিবারিক আদালত ন্যাশনাল এইডস রিসার্স ইনস্টিটিউটের এক বিজ্ঞানীকে দিয়ে নীলাকে পরীক্ষা করানো হয়। তাতে তার দেহে এইচআইভি পাওয়া যায়নি। ওদিকে প্রতাপের আইনজীবী বলেছেন, প্রতাপ এ ঘটনায় ক্ষমা চাইবেন এবং তার স্ত্রীকে ঘরে তুলে নেবেন।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests