Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ভালোবাসা দিবসে গোলাপ কিনতে ভুলে যাওয়ায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর কান মলা দিলেন স্ত্রী, ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: February 17, 2019 | 3:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও তার স্ত্রী তাশি ডোলমার ভ্যালেন্টাইনস ডে’-এর একটি ছবি ভাইরাল হয়ে গেছে পুরো ইন্টারনেট দুনিয়ায়। শেরিং তোবগের বয়স ৫৩। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সে দেশের শাসনভার সামলেছেন। তবে যিনি শাসক তাকেও বোধহয় থাকতে হয় কারও শাসনের অধীনে। ভালোবাসা দিবসে তোবগের করা টুইট সে কথাই যেন প্রমাণ করছে। ভ্যালেন্টাইন ডে-তে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন তোবগে। সেখানে ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে গাড়ি চালাতে। আর গাড়ির পেছনের আসনে বসে আছেন তার স্ত্রী তাশি দলমা। পেছনের সিটে বসে সেখান থেকেই তোবগের কান মলা দিচ্ছেন তিনি! তোবগে জানিয়েছেন, ভ্যালেন্টাইন ডে-তে স্ত্রীর জন্য গোলাপ কিনতে ভুলে গিয়েছিলেন। আর সেজন্যই এই অবস্থা হয়েছে তার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV