Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ভাষণ বেচে লাখো ডলার কামাচ্ছেন হিলারি

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: July 13, 2013 | 3:30 PM

হিলারি ক্লিনটন                                            অনলাইন ডেস্ক : মাত্র কয়েক মাস আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন হিলারি ক্লিনটন। তাই বলে মোটেও অবসর নেই তাঁর। লোভনীয় অর্থের বিনিময়ে ভাষণ দেওয়ার কাজে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ভাষণপ্রতি দুই লাখ ডলারেরও বেশি কামাচ্ছেন হিলারি। ‘ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদনে জানানো হয়, বিভিন্ন শিল্পগোষ্ঠীর অনুষ্ঠানে শিকাগো, লস অ্যাঞ্জেলেস, মিশিগান, ডালাসসহ বিভিন্ন জায়গায় ভাষণ দিয়েছেন হিলারি। এসব ভাষণে ২০ হাজারের মতো শ্রোতা উপস্থিত থাকতে দেখা গেছে। হিলারির স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও অর্থের বিনিময়ে ভাষণ দিয়ে বেড়াচ্ছেন। ২০০১ সালে হোয়াইট হাউস ছাড়ার পর এ পর্যন্ত তিনি ১০ কোটি ডলারেরও বেশি আয় করেছেন ভাষণ দিয়ে। বক্তা হিসেবে আয়োজকদের কাছে হিলারির চাহিদা ব্যাপক। এ কারণে সাবেক এই ফার্স্ট লেডিকে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। তাঁর বক্তৃতার সময়সূচি সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মুখপাত্র। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে হিলারিকে বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে ক্লিনটন দম্পতির কেউ স্পষ্ট করে কিছু বলছেন না।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV