ভাসানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রস্টা:নিউইয়র্কে আন্তর্জাতিক ভাসানী সম্মেলনে বক্তারা
এনা : নিউইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভাসানী সম্মেলনের বক্তারা বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রস্টা। তিনি ছিলেন মানুষকে প্রভাবিত করার এক অতুলনীয় ব্যক্তিত্ব। তিনি কাগমারী সম্মেলনের সময়ই স্বাধীন বাংলাদেশের কথা বলেছিলেন এবং পাকিস্তানীদের ধমক দিয়েছিলেন। বক্তারা আরো বলেন, আজ যদি ভাসানীর আদর্শ থাকতো তাহলে দেশে এত অরাজকতা হতো না। তার মত নেতা এখন আর দেখা যায় না, এমন কি তার আদর্শও ল্য করা যায় না। কোন কোন বক্তা আপে করে বলেন, আমরা অকৃতজ্ঞ জাতি, যে কারণে মাওলানা ভাসানীকে স্মরণ করি না। তার জন্ম বা মৃত্যু বার্ষিকী পালন করি না।
৪ ডিসেম্বর দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে পিএস ৬৯ এর মিলনায়তনে। মাওলানা ভাসানীর আদর্শকে সমুন্নত রেখে সত্যিকার অর্থে শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার কাজে আন্তর্জাতিক জনমত সুসংগঠিত করার অভিপ্রায়ে উত্তর আমেরিকায় গঠিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন আয়োজিত সম্মেলনে অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাসানী গবেষক ড. পিটার কাস্টার্স, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত লেখক-কলামিস্ট-গবেষক সৈয়দ আবুল মাকসুদ, দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবীর, কানাডার ডওসন কলেজের অধ্যাপক ড. আবিদ বাহার, টেনেসী ইউনিভার্সিটির অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান। আয়োজক সংগঠনের সভাপতি দেওয়ান শামসুল আরেফিনের সভাপতিত্বে এবং মহাসচিব আলী ইমাম শিকদারের পরিচালনায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বার্তা সংস্থা এনা ও ঠিকানার প্রেসিডেন্ট সাঈদ-উর রব এবং কম্যুনিটি এ্যাক্টিভিস্ট ও লেখক সৈয়দ টিপু সুলতান। উদ্বোধনের পরই ভাসানী ফাউন্ডেশনের গঠনতন্ত্র উপস্থাপন করেন সাংবাদিক মঈনুদ্দিন নাসের। ফাউন্ডেশনের নতুন কমিটির কর্মকর্তাগণের নাম ঘোষণা করেন আতিকুর রহমান সালু। এর উপদেষ্টা পরিষদে রয়েছেন ডা. শামসুল বাকার, ডা. জিয়াউদ্দিন আহমেদ, সৈয়দ আবুল মকসুদ, কবি বুলবুল খান মাহবুব, নূরল কবীর, পিটার কাস্টার, সৈয়দ ইরফানুল বারী, ড. আবিদ বাহার, আওলাদ হোসেন খান, জিয়াউল হাসান। দ্বিতীয় পর্বের আলোচনা সভায় অংশ নেন ঠিকানা সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, ডা. মজিবুর রহমান, হুমায়ূন হুসেন খান, আব্দুল মোসাব্বির, সৈয়দ শফিকউদ্দিন আহমেদ, আতিকুর রহমান সালু, রীতা রহমান, ডা. মাসুদুর রহমান, খন্দকার জাহাঙ্গির, ডা, জিয়াউদ্দিন আহমেদ, মঈনুদ্দিন নাসের, ডা, শামসুল বাকার, ড. আশরাফউদ্দিন, মাহতাব উদ্দিন, মঞ্জুর আহমেদ, এনামুল মালিক। শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন যুক্তরাষ্ট্র উদীচীর শিল্পীরা। ভাসানী ফাউন্ডেশনের নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি-দেওয়ান শামসুল আরেফিন, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সৈয়দ টিপু সুলতান এবং মঈনুদ্দিন নাসের, সাধারণ সম্পাদক-আলী ইমাম, সহ-সাধারণ সম্পাদক(আন্তর্জাতিক) -কাজী আজম, সহ-সাধারণ সম্পাদক (সাংগঠনিক)-আতাউর রহমান আতা, প্রচার ও প্রকামণা সম্পাদক-তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ-ড. আনিসুজ্জামান, কালচারাল সেক্রেটারী-কাজী আজহারুল হক মিলন। নির্বাহী সদস্যরা হলেন মঞ্জুর আহমেদ, সৈয়দ শফিকউদ্দিন, মোহাম্মদ হুসেন খান, মকবুল ইমতিয়াজ, ডা. মাসুদুর রহমান এবং আতিকুর রহমান সালু।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes