Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

ভাসানী স্মরণে নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলন আজ শনিবার

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: December 4, 2010 | 2:32 AM

এনা : মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন-কর্মের আলোকে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শনিবার। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পিএস ৬৯ এর মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করছে নিউইয়র্কভিত্তিক ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন।’ বিভিন্ন পর্বের আলোচনায় অংশ নেবেন নেদারল্যান্ডের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাসানী গবেষক ড.পিটার কাস্টার্স, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ভাসানী গবেষক ও লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, প্রখ্যাত সাংবাদিক মাহবুবুল আলম, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, কানাডার ডওসন কলেজের শিক ও মওলানা ভাসানীর উপর প্রথম পিএইচডি প্রাপ্ত অধ্যাপক ড. আবিদ বাহার, চেনেসী স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, মওলানা ভাসানীর একনিষ্ঠ সহকর্মী বুলবুল খান মাহবুব এবং সন্তোষ ইসলামিক ইউনিভার্সিটির টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আফসারউদ্দিন। ভাসানী ফাউন্ডেশনের সভাপতি দেওয়ান শামসুল আরেফিন এবং সেক্রেটারী মো: আলী ইমাম শিকদার বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন, মওলানা ভাসানীর জীবন-কর্ম নিয়ে গবেষণা চলছে। তার আলোকে আমরা ভাসানীকে নতুন প্রজন্মে জাগ্রত রাখতে চাই। এ সম্মেলনের মাধ্যমে ভাসানীর জীবন সংরক্ষণের নানা কর্মসূচি তৈরী করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV