ভায়েরার জানাজায় অংশ নিতে গিয়ে ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় হাজী পেয়ারের স্ত্রী নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম : কুমিল্লা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হাজী পেয়ার আহমদের স্ত্রী খাদিজা আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। গত ২৯ জুলাই রোববার হাজী পেয়ার আহমদ তার ভায়েরা ভাই’র জানাজায় অংশ নিতে যাওয়ার সময় মারাত্মক সড়ক দুর্ঘটনায় স্ত্রী খাদিজা আহমেদ নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


জানা গেছে, হাজী পেয়ার স্ত্রী ও বড় মেয়ে নিয়ে ফ্লোরিডায় তার ভায়েরা ভাই এর জানাজায় অংশগ্রহণের জন্য ২৯ জুলাই নিউইয়র্ক থেকে কার যোগে রওনা দেন। নর্থ ক্যারোলিনা যাওয়ার পর হঠাৎ গাড়ীর ব্রেক ফেল করে। ঐ সময়ে গাড়ী ড্রাইভ করছিলেন হাজী পেয়ার। এমনি অবস্থায় রাস্তার মোড় নিতে গাড়ী উল্টে যায়। মোড় নেয়ার সময়ই খাদিজা আহমেদ জানালা দিয়ে বাইরে ছিটকে পড়েন। গাড়িটি গিয়ে তার উপরে পড়ে। ঘটনাস্থলেই খাদিজা আহমেদ মারা যান এবং হাজী পেয়ার আহমেদ ও তার বড় মেয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় তারা গাড়ির মধ্যেই ছিলেন। সিট বেল্ট এবং এয়ার ব্যাক থাকার কারণে তারা বেঁচে গেছেন। পুলিশ এসে আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, হাজী পিয়ার আহমেদ এবং তার বড় মেয়ে সুস্থ রয়েছেন। ৩১ জুলাই তারা নিউইয়র্ক ফিরে আসেন। তার ছোট মেয়ে বাবা এবং বোনকে নিয়ে আসেন। স্থানীয় হাসপাতাল থেকে খাদিজার মরদেহ গ্রহণ করে নিউইয়র্কের ওজনপার্কের একটি ফিউনারালে রাখা হয়েছে। জানাজা ও দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
উল্লেখ্য, হাজী পিয়ার নিউইয়র্কের ওজনপার্কে নিজ বাড়িতে থাকেন। তার দুই মেয়ে রয়েছে।
এ দিকে খাদিজা আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, প্রতিষ্ঠাতা সদস্য হাজী শাহ আলম ভূইঁয়া, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি আবুল খায়ের আকন্দ, সাধারণ সম্পাদক সালাউদ্দীন চৌধুরী ও প্রধান উপদেষ্টা ডা: আলী আহমেদ, সাবেক সভাপতি আবুল বাসার মিলন, বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের সভাপতি আব্দুল জলিল তিতুমির, সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক রিপন, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সম্পাদক আবুল কালাম ভূইঁয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নূরে আলম।
শোকবার্তায় তারা মরুহুমার রুহের মাগফেরাত এবং হাজী পেয়ার আহমেদের সুস্থতা কামনা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!