ভিটামিন ডি ঠাণ্ডা লাগা প্রতিরোধ করে না
ডেস্ক: বিজ্ঞানীরা বলছেন, ঠাণ্ডা লাগা প্রতিরোধে ভিটামিন ডি যে কার্যকর ভূমিকা রাখে সে সম্পর্কে তারা কোন যুক্তিনির্ভর প্রমাণ পাননি। গবেষকরা ১৮ মাস যাবৎ ১৬১ জনকে ভিটামিন ডি বড়ি সেবন করতে দেন। অন্য একটি দলের ১৬১ জনকে সাধারণ ওষুধ সেবন করতে দেয়া হয়। দেখা গেল, দুটি দলের স্বেচ্ছাসেবীরাই ১৮ মাসে সমান সংখ্যক বার ঠাণ্ডায় আক্রান্ত হয়েছেন। নিউজিল্যান্ডে পরিচালিত এ গবেষণাটির ফলাফল জার্নাল অব দ্য অ্যামেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয়েছে। খবর অনলাইন বিবিসির। তবে বৃটেনে ঠাণ্ডা লাগা বিষয়ের এক বিশেষজ্ঞ বলেছেন, ভিটামিন ডি উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ডি। বিশেষ করে শীতকালে যখন শরীরে ভিটামিন ডি স্বল্পতার সৃষ্টি হয়, তখন এটি বেশ কার্যকর ভূমিকা রাখে। সবচেয়ে বেশি ভিটামিন ডি শোষিত হয় যখন ত্বকে সূর্যালোক এসে পড়ে। তবে সুনির্দিষ্ট কিছু খাবার যেমন তেলযুক্ত মাছ, ডিম ও সকালের নাস্তায় সিরিয়াল জাতীয় খাবার থেকেও পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায়। সুতরাং গ্রীষ্মকালে সূর্যের আলো শোষণ ও একটি স্বাস্থ্যসম্মত খাবারের চার্ট করতে পারলে, তাতে বেশ উপকার পাওয়া যাবে। তবে যাই হোক। ঠাণ্ডা লাগার ক্ষেত্রে কোন উপকারী ভূমিকা পালন করে না ভিটামিন ডি, এ বিষয়টি তারা নিশ্চিত করেছেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests