Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকের পরামর্শনিয়ে নিউজার্সিতে করোনা সংক্রমণ থেকে সম্পুর্ণ সুস্থ রাজু

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: April 23, 2020 | 8:48 AM

বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি: করোনা রোগী সামাল দিতে আমেরিকার নিউজার্সির হাসপাতালগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে। ঠিক সে সময় নিউজার্সিতে হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বাসায় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সম্পুর্ণ সুস্থ হয়েছেন রাজু খান নামে বাংলাদেশি শিক্ষার্থী ।

নিউজার্সির প্যাটরসন সিটিতে বসবাসকারী নিউজার্সি স্টেট ছাত্রলীগ নেতা ও নিউজার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটির কম্পিউটার টেকনোলজি এন্ড মেডিকেল ইনফোরম্যাটিক্স ডিপার্টমোন্টের শেষবর্ষের ছাত্র রাজু খান কিভাবে করোনা সংক্রমিত হয়েছিলন সেটা তিনি বুঝতেই পারেন নাই।

রাজু জনান ১৪-১৫দিন আগে জ্বর, সর্দি কাশি অনুভব করেন ,প্রথমে স্বাভাবিক সিজনাল জ্বর মনে করে ২ দিন বাসায় থাকার পর যখন জ্বর কমেনি এবং জ্বরের সাথে প্রচণ্ড মাথাব্যথা শুরু হয় তখন, সে নিজে থেকে পেসাইক কাউন্টি ড্রাইভ ত্রো কোবিড ১৯ টেস্টিং সাইটে গিয়ে দীর্ঘ তিন ঘন্টা দাড়িয়ে থেকে করোনা টেস্টের জন্য নমুনা জমা দেন।জমা দেওয়া পর রাজুকে বাড়ি পাঠিয়ে দিয়ে দ্বায়িত্বে থাকা স্বাস্থকর্মীরা বলেন টেস্টের রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে ৭২ঘন্টার ভিতরে থাকে জানানো হবে আর নেগেটিভ হলে রিপোর্ট আর দেয়া হবেনা।

এরপর ঠিক ৭২ ঘন্টা পরে তাকে ফোন করে জানিয়ে দেওয়া হয় তার নমুনা পজিটিভ এবং বাসায় আইসোলেশনে থাকার পরামর্শ নির্দেশ দেন এবং তার প্রাইমারী চিকিৎসক ড. রেহেনা রব ডি এন পি এর সাথে যোগাযোগ করতে বলা হয়।আর শ্বাস-প্রশ্বাস কষ্ট হলেই হাসপাতালে যেতে। এর পর থেকে প্রতিদিন একটি নির্দিষ্ট টাইমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণ সর্দি জ্বর কাশির ওষুধ গ্রহন করে ১৪দিন আইসোলেশনে থেকে সম্পুর্ণ সুস্থ হয়ে উঠেন।

করোনা মুক্ত হওয়ার পর রাজু জানায় করোনা পজিটিভ থাকলেও হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বাসায় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে থেকে পরিস্কার পরিচ্ছন্ন থেকে সাধারণ প্রতিরোধের নিয়ম মেনে ভিটামিন সি যুক্ত খাবার খেয়ে খুব সহজেই করোনা মুক্ত হওয়া যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV