Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ভিয়েতনামে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: December 16, 2025 | 4:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, হ্যানয় : এক বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ১৬ ডিসেম্বর ভিয়েতনামে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়। সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন শুরু হয় । এতে জাতীয় সঙ্গীত পরিবেশনা; মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা এবং মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
সন্ধ্যায় বিজয় দিবস উদযাপনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে। ব্যানার, ফেস্টুন, ফুল এবং রঙিন আলোকসজ্জায় সাজে সজ্জিত করা হয় রাষ্ট্রদূতের বাসভবন। ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন পেশা শ্রেণীর প্রবাসী বাংলাদেশী, হ্যানয়ে অবস্থিত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন বিজয় উদযাপনে। এতে একটি আলোচনা সভা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দ, অসংখ্য শহীদ, সম্ভ্রম হারা মা -বোন, ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরো শ্রদ্ধা জ্ঞাপন করেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহিদদের। অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “স্বাধীনতা যুদ্ধে মহান বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। এর চেতনা আমাদের সকল উন্নয়ন অগ্রযাত্রার মূলমন্ত্র। বিশ্ববাজারে পোশাক শিল্পে নেতৃত্ব প্রদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আজ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।“ আগামী দিনগুলোতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪-এর আকাঙ্খা বাস্তবায়নে নতুন ভাবে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান রাষ্ট্রদূত রহমান।
সাংস্কৃতিক পর্বে ভিয়েতনামের এক ঝাঁক শিশু বিজয় দিবসের গানের তালে তালে দলীয় নৃত্য পরিবেশন করে। প্রবাসী বাংলাদেশিরা বিজয়ের চেতনায় কবিতা আবৃত্তি এবং দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন।
সাংস্কৃতিক ও খেলাধুলা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান নাসির উদদীন। প্রেস রিলিজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV