Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ৬ ডলারের ডিনার

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: May 27, 2016 | 12:51 PM

বিদেশ সফরে গিয়ে স্থানীয় খাবার না খেয়ে কেউ ফেরে নাকি! এ কারণেই হয়তো ভিয়েতনাম সফরে গিয়ে হ্যানয়ের সাদামাটা এক রেস্তরাঁয় ঢুঁ মারার লোভ সামলাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রখ্যাত শেফ অ্যান্থনি বুর্দেইনকে নিয়ে চুপিসারে তিনি চলে গেলেন হুং লিয়েন নামে একটি রেস্তোরাঁয়। আয়েশ করে খেয়েছেন স্থানীয় লোভনীয় কিছু খাবার। আশপাশের লোকজন বুঝতেও পারেনি তাদের পাশের আসনে বসে আহার সারছেন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি! কারণ, নিরাপত্তা প্রটোকলের দায়িত্বে থাকা লোকজন একেবারেই চুপিসারে অবস্থান নিয়ে নেয় চারপাশে, কাউকে বুঝতে না দিয়েই। আর ভিয়েতনামিজ কর্তৃপক্ষ আগেই বন্ধ করে দিয়েছেন সব সড়ক। এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।
খবরে বলা হয়েছে, প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে  রোববার রাতে ভিয়েতনাম সফর করেন ওবামা। সিএনএন-এ শেফ অ্যান্থনি বুর্দেইনের বিশেষ একটি খাবার-দাবারের অনুষ্ঠান প্রচার হয়। ‘পার্টস আননোন’ নামে ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন স্থানে অজানা সব মজার খাবার তুলে ধরা হয়। সেপ্টেম্বরের পর্বের জন্য অতিথি হিসেবে আছেন ওবামা! এ পর্বের শুটিং-এর অংশ হিসেবেই এসব।
হোয়াইট হাউসের প্রেস পুলের অংশ হিসেবে যেসব মার্কিন রিপোর্টার হ্যানয় সফরে ওবামার সঙ্গে ছিলেন, তাদের ঢুকতে দেয়া হয়নি রেস্তোরাঁয়। এমনিতেই মানুষে গমগম করছিল রেস্তোরাঁ। প্রথমদিকে না বুঝলেও পরে অনেকে চিনে ফেলেন ওবামাকে। রেস্তোরাঁ ত্যাগের সময় বাইরে প্রচুর মানুষ জড়ো হন। ওবামা নিজের লিমুজিনে চড়ে বসার আগে সবার উদ্দেশ্যে হাত নাড়েন।
রেস্তোরাঁর মালিককে অবশ্য আগেই জানানো হয়েছিল একজন বিখ্যাত ব্যক্তি আসবেন। কিন্তু তিনি যে হবেন ওবামা, তা আঁচও করতে পারেননি ভদ্রলোক। পরে নিজ চোখে দেখতে পেরে, যারপরনাই বিস্মিত হন তিনি। বুর্দেইন পরে নিশ্চিত করেন, দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সাধারণ একটি হোটেলে খাবার সেরেছেন। পরে রশিদের কাগজ টুইট করে দেখিয়ে দেন, বিল ছিল মাত্র ৬ ডলার! মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV