ভুল ব্যাক্তিকে হত্যার ঘটনায় নিউইয়র্ক জুড়ে শতশত মানুষের বিক্ষোভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : একজন মানসিক প্রতিবন্ধীব্যক্তিকে নিউইয়র্ক পুলিশ গত বৃহস্পতিবার গুলি করে হত্যা করে। নিহত শহীদ ভেসেলের হাতে বন্দুক ছিলো বলে তাকে গুলি করা হয়েছে বলে জানায় পুলিশ। কিন্তু পরে ভিডিওচিত্রতে দেখা যায় যে নিহতের হাতে বন্দুক ছিলো না ,তার হাতে ছিলো ঝালাই করার পাইপ। নিরীহ একটি মানুষুকে এভাবে হত্যা করায় শুক্রবার নিউইয়র্কে এর প্রতিবাদ জানিয়েছে সেখানকার জনগণ।
নিউইয়র্ক পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে থাকা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ভেবেছিল তার হাতে বন্দুক আছে। কিন্তু পরে দেখা যায় তার হাতে বন্দুক ছিল না।
পুলিশের প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায় যে, শহীদ পাইপটি তার হাতে বন্দুকের মত ধরে পথচারীদের দিকে তাক করছিলো আর তাদের ভয় দেখাচ্ছিল। এরপর পথচারীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের দিকেও শহীদ পাইপটি বন্দুকের মত তাক করে ধরে। আর তারপরই পুলিশ তাকে গুলি করে হত্যা করে।
নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও জানান, তারা এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলো যেখানে একজন বন্দুকধারী তাদের দিকে বন্দুক তাক করে ছিলো। তখন নিয়ম অনুযায়ী তাদের যা করার ছিল তারা তাই করেছে।
এদিকে আন্দোলনকারী জনতার একজন জানান, পুলিশ শহীদকে বন্দুক ফেলে দেওয়ার আদেশ দেয়নি। অথচ নিয়ম অনুযায়ী পুলিশ যদি কারও হাতে কিছু দেখে থাকে তাকে অবশ্যই তা ফেলে দেওয়ার নির্দেশ দেয়। এতে বুঝা যায় পুলিশের এখানে অবশ্যই দোষ আছে।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, আমি দেখলাম পুলিশের গাড়ি এল আর বের হয়েই গুলি শুরু। তারা কিছুই বলেনি, সজা দাঁড়িয়ে থাকো, থামো, হাত উপরে উঠাও ইত্যাদি। শুধু গুলি চালিয়েছে। এদিকে নিউইয়র্কের রাজপথে আন্দোলনকারী জনতার দাবী করেছে, পুলিশ এই নৃশংস হত্যার জন্য দায়ী। দোষীদের উপযুক্ত শাস্তি চান তারা।সূত্র : বিবিসি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!