Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

‘ভুল মানুষ’ খ্যাত গানের জনপ্রিয় শিল্পী ‘পাপি মনা’ এখন নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: May 31, 2019 | 4:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘ভুল মানুষ’ খ্যাত গানের জনপ্রিয় শিল্পী পাপি মনা এখন নিউইয়র্কে। গত সপ্তাহে তিনি নিউইয়র্কে পা রেখেছেন। ৭ জুন নিউইর্কের জ্যাকসন হাইটসের পালকী পার্টি হলে আয়োজিত ঈদপূনর্মিলনী অনুষ্ঠানে তার অভিষেক হচ্ছে। পাপী মনার আসল নাম আবেদীন। কিন্তু তাকে সবাই পাপি মনা হিসেবেই চেনেন।
জনপ্রিয় এ সংগীতশিল্পীর ২০০৬ সালে মাটির গন্ধ পাইরে নামে একটি অ্যালবাম বের হয়। ২০০৮ সালে বেরিয়েছে তুমি আসবে বলে। গান করেছেন আরও কয়েকটি মিশ্র অ্যালবামে।
পাপি মান বলেন, ২০০০ সাল। তখন স্কুলে পড়তাম। নতুন ইংরেজি শতাব্দীকে বরণ করতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চাঁদা তোলা হলো। তবে নানা সমস্যায় শেষমেশ অনুষ্ঠান হলো না। ‘সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি দাঁড়াব, সংগীতশিল্পী হব আমি।’
তবে চাইলেই যে আর সংগীতশিল্পী হওয়া যায় না তা সত্য জানতেন তিনি। মানিকনগরের পাশেই কমলাপুর। সেখানে থাকতেন বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী আজম খান। আজম খান সম্পর্কে তাঁর নানা। আবদীন নানার কাছে গিটার শিখলেন। গানের জগতে শুরু হলো তাঁর পথচলা। কিন্তু সংগীত আগে থেকেই ছিল তাঁর রক্তে। আবদীনের বাবা শাহজাহান চৌধুরী নজরুলসংগীত শিল্পী। আবদীন সব সময় চলতে চেয়েছেন নিজের পথে। গানের জন্য তেমনভাবে এগোয়নি লেখাপড়া। বললেন, ‘গান আমায় এমনভাবে টানত, বাঁধাধরা পড়াশোনা ভালো লাগত না। মনে হতো, শিখলে আমি প্রকৃতির কাছেই শিখব।’ এখন হাফিজুর রহমানের কাছে বেহালা শিখছেন তিনি।
ভুল মানুষ গান দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছ পাপি মনা। বাংলাদেশের মত নিউইয়র্কও জয় করতে চান পাপি মনা ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV