Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ভূতের সঙ্গেই উঠবোস!

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: July 13, 2013 | 3:36 PM

জ্যাডন, লুসি, এমিলির সঙ্গে মা প্যাম বিলিংটনজ্যাডন, লুসি, এমিলির সঙ্গে মা প্যাম বিলিংটন Iভূতের অপেক্ষায়... ভূতের অপেক্ষায়…I

না, লাভ নেই। সে বিকটদর্শন স্কন্ধকাটা হোক, ইয়া বড় নখঅলা শাকচুন্নি, নাদুস-নুদুস মামদো কিংবা হোক চুনোপুঁটি টাইপের দু-একটা গেছো ভূত। জ্যাডন আর লুসিকে আর যা-ই হোক না কেন, ভূতের ভয় দেখিয়ে লাভ নেই। আর দশটা বাচ্চাকে শাসন করার জন্য, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে যেখানে ভূতের ভয় শতাব্দী কাল থেকেই অব্যর্থ মহৌষধ হিসেবে প্রমাণিত; এই দুই শিশুর জন্য সেটা একেবারেই মরচে ধরা, অকেজো। ভূতকে ভয় পাবে কি, ভূতদের সঙ্গে এদের নিত্য ওঠাবসা। ভূতের সঙ্গেই আড্ডা-দোস্তি। ভূত নিয়েই তাদের রাজ্যের কাজকারবার! ইংল্যান্ডের চেশায়ারের এই দুই শিশুর সঙ্গে কমপক্ষে ১০টি আত্মার নিয়মিত যোগাযোগ আছে বলে দাবি তাঁদের মা প্যাম বিলিংটনের। এই আত্মাগুলোর মধ্যে তাদের দাদিও আছেন। আত্মাগুলোর সঙ্গে নিয়মিত কথাবার্তা হয় তাদের। ব্যাপারটা চমকে দেওয়ার মতোই। আর তাই ব্রিটিশ ট্যাবলয়েড মিরর বিলিংটন পরিবারকে নিয়ে সচিত্র সুবিশাল এক স্টোরি করেছে। ট্যাবলয়েড পত্রিকায় কত কিছুই না ছাপা হয়! ১০ বছর বয়সী জ্যাডনের সঙ্গে পরিচয় আছে এক আমেরিকান ভূত দম্পতি স্যাম ও সাইমন ক্রিজের। এ ছাড়া মাইকেল নামের এক ‘অ্যাঞ্জেল’ নিয়মিত দেখা দেয় তাকে। আট বছর বয়সী লুসির সঙ্গে দোস্তি আছে রোজ নামের এক অল্পবয়সী ভূতের। ‘অল্পবয়সী’ মানে ঠিক কত বছর, বলা যাচ্ছে না। দেখা গেল, রোজের বয়সও তিন হাজার ৯৫০! পুরোদস্তুর গৃহিণী প্যাম দাবি করেছেন, তাঁর দুই সন্তান এমনভাবে এই আত্মাগুলোর সঙ্গে কথা বলে, আত্মাগুলোর সঙ্গে এতটাই সুসম্পর্ক, যেন সেই অশরীরীরা তাদের পরিবারেরই কেউ! ‘সবকিছুই শুরু হয়েছিল কয়েক বছর আগে, যখন জ্যাডন আমাকে বলল, আগের রাতে একটা অ্যাঞ্জেল নাকি ওর সঙ্গে দেখা করে গেছে। আমি ভাবলাম, এ হয়তো শিশুমনের উদ্ভট সব কল্পনা। কিন্তু লুসিও যখন বলতে শুরু করল, আমি ব্যাপারটায় মনোযোগী হলাম’—মিররকে বলেছেন প্যাম। অস্বাভাবিক এই ব্যাপারগুলো ঘটতে শুরু করেছিল ২০১১ সালে, বিলিংটন পরিবার তখন থাকত ম্যানচেস্টারে। জ্যাডন আর লুসি তখন বলতে শুরু করে, কয়েকটি ভূতও নাকি তাদের বাসায় বসবাস করছে। এমনকি চিলেকোঠাতেও আছে কয়েকটি ভূত। ঠিক ভূতের সঙ্গে সখ্য নেই, তবে বাড়ির বড় মেয়ে, ১৪ বছর বয়সী এমিলিকে নাকি এরই মধ্যে বেশ কয়েকবার ভূতেরা তাদের অস্তিত্বের জানান দিয়েছে। তাই এমিলিও ভাবত, ছোট দুই ভাইবোনের কল্পনা এসব। একদিন সে বলে বসেছিল, ‘আচ্ছা, তোদের সঙ্গে যদি ভূতদের এতটাই ভালো সম্পর্ক, ওদের কাউকে আমার পাজামা ধরে টান মারতে বল তো।’ বলা মাত্রই নাকি সত্যি সত্যি টান পড়েছিল তার পাজামায়। ‘এটা সত্যিই অবিশ্বাস্য। এখন ওরা আমাকে প্রায় সময়ই স্পর্শ করে। আমার হাতে খোঁচা দেয়, আমার পা ছুঁয়ে দেয়। একটা ভূত তো আমার চোখেও গুঁতো দিয়েছে’—নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলছিল এমিলি। ভাইবোনদের মধ্যে কেবল সে-ই ভূতদের দেখে না। এ নিয়ে অবশ্য কোনো ‘আফসোস’ এমিলির নেই, ‘ভালোই হয়েছে, ওদের আমি দেখতে পাই না। দেখতে পেলে হয়তো ভয়েই মরে যেতাম!’ প্যাম নিজেকে বিজ্ঞানমনস্ক বলে দাবি করেছেন। ফলে তাঁর তরফে বাচ্চাদের ভাবনায় ভূতদের অস্তিত্ব এঁকে দেওয়া হয়নি। ভূত নেই বলেই বিশ্বাস করতেন তিনি। অতিপ্রাকৃতিক কোনো শক্তিতেও বিশ্বাস ছিল না তাঁর। কিন্তু চোখের সামনে এসব দেখার পর আগের ধারণায় আর অটল থাকেন কী করে! অবশ্য বাড়ির কর্তা ড্যারন এখনো সংশয়ে আছেন দুই সন্তান সত্যি সত্যিই ‘বিশেষ ক্ষমতা’র অধিকারী কি না, এ নিয়ে। আপনি ড্যারনের পক্ষে যাবেন নাকি প্যামের—সেটা আপনার বিষয়। তবে এখন থেকে কোনো বাচ্চাকে ভূতের ভয় দেখানোর আগে ভালো করে জেনে নেবেন কোনো দেও-দানোর সঙ্গে দোস্তি তার আছে কিনা। কে জানে, ‘বন্ধু’কে মিছেমিছি ভয় দেখানোর শাস্তি হিসেবে রাতের বেলা হয়তো আপনার শিয়রে হাজির হয়ে যেতে পারে স্যাম, সাইমন, রোজদের মতোই কেউ!রাজীব হাসান/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ