Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ভূমি থেকে ৩৮ তলা উপরে সুইমিং পুল!

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: May 28, 2012 | 5:29 PM

 ডেস্ক: একটি সুইমিংপুল। ভূমি থেকে ৩৮ তলা উপরে। সাঁতার তো পরের কথা। আগে সাহস চাই সাঁতারুর। হ্যাঁ, এমন একটি প্রকল্প হাতে নিয়েছে সিঙ্গাপুর। যেখানে ‘স্কাই হেবিটেট সিঙ্গাপুর’ প্রকল্পের বৃহৎ দু’টি টাওয়ারকে সংযুক্ত করা হয়েছে বিশাল সুইমিংপুল দ্বারা। উচ্চাকাঙ্খী এই প্রকল্প শেষ হবে ২০১৬ সালে। সিঙ্গাপুরের সেন্ট্রাল দ্বীপ বিশান-এর শহরতলিতে ৫০৯ অ্যাপার্টমেন্ট বিশিষ্ট এই প্রকল্প তার বসবাসকারীদের সরবরাহ করবে আকর্ষণীয় সব দৃশ্য। এর ডিজাইন করেছে দ্য মোশে স্যাফডি ডেভেলপমেন্ট। এতে ফ্ল্যাটের মালিকরা আকাশ-ব্রিজ ব্যবহার করে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে যেতে পারবেন। ভবনের ১৪তম ও ২৬তম ফ্লোরে থাকবে এসব আকাশ ব্রিজ। প্রকল্পটির ডেভেলপার ক্যাপিটাল ল্যান্ড-এর সিইও ওং হেং ফাইন বলেন, স্কাই হেবিটেটের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের বাসস্থান তৈরি করছি। যেখানে একটা অ্যাপার্টমেন্ট হবে একটি হাউজের মতো। স্কাই হেবিটেট তার বাসিন্দাদের হাইরেইজ অ্যাপার্টমেন্টে বসবাসের পরও হাউজের সুবিধা দিচ্ছে এভাবে। এতে রয়েছে প্রাকৃতিক বাতাস, বিলাসবহুল বাগান, আকাশ ব্রিজসহ হাঁটার বিভিন্ন ব্যবস্থা। একই সঙ্গে সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় ও বিলাসবহুল সুবিধা সংবলিত স্থানে বাসের সুযোগ পাচ্ছেন এর বসবাসকারীরা। স্যাফডি এর আগেও সুইমিংপুল বানিয়েছে। সেটা ছিল চারশ’ কোটি পাউন্ডে বানানো ম্যারিনা বে স্যান্ডস ডেভেলপমেন্টে। ওটাও সিঙ্গাপুরে অবস্থিত। জাহাজের আকৃতির স্কাইপার্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তিনটি হোটেলের ১ম স্থানের অধিকারী। খোলা বাতাসের সুইমিংপুলটি নেমো-৩৩ এর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় থাকবে। নেমোর গভীরতা ৩৩ মিটার যা পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিংপুল। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের দ্য ভেন্যু সুইমিংপুলে ২৫ লাখ লিটার পানি আছে। এটা বিশেষত স্কুবা ড্রাইভারদের প্রশিক্ষণের জন্য। এটি চিলির স্যান অ্যালফনসো ডেলমার রিসোর্টের সুইমিংপুল থেকে কিছুটা ছোট। পৃথিবীর সবচেয়ে বড় সুইমিংপুল চিলির স্যান অ্যালফনসো। এটা ১শ’ কোটি ডলার ব্যয়ে তৈরি করা হয়। এতে পানির পরিমাণ ৬ কোটি ৬০ লাখ গ্যালন।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV