Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

ভূয়া বিবরণীতে ট্যাক্স ফাঁকির মামলায় এক ট্যাক্স প্রস্তুতকারির ৫১ মাস জেল

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: November 6, 2016 | 11:37 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : ভূয়া বিবরণীতে ট্যাক্স ফাঁকির মামলায় স্যামুয়েল জেন্টল (৫৯) নামক এক ট্যাক্স প্রস্তুতকারির ৫১ মাসের জেল হয়েছে। ম্যানহাটানে অবস্থিত ফেডারেল কোর্টের জজ ক্যাথি সাইবেল গত সপ্তাহে এ রায় প্রদান করেন। নিউইয়র্ক সিটির ম্যানহাটানস্থ ইউএস এটর্নী প্রীত ভ্যারারা বলেন, মক্কেলদের জন্যেই শুধু নয়, নিজের ট্যাক্স রিটার্নেও ভূয়া ও আজগুবি তথ্য উপস্থাপন করে আইআরএস’র সাথে প্রতারণা করেছেন দন্ডিত স্যামুয়েল। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বার্ষিক ৩২০০ জনের ট্যাক্স রিটার্নে এমন ভূয়া তথ্য উল্লেখ করে আইআরএসকে ৫ লাখ ডলারের আয় থেকে বঞ্চিত করেন। অভিযোগ পেয়ে আইআরএস এজেন্টরা ছদ্মবেশে তার কাছে যান ট্যাক্স রিটার্নের জন্যে। সে সময় তারা জানতে পারেন যে, ট্যাক্স রিটার্নের সময় আয়-ব্যয়ের সমর্থনে কোন ধরনের ডক্যুমেন্টই প্রয়োজন হচ্ছে না। নিজের খেয়াল-খুশীমত রিটার্ন দিচ্ছেন অধিক ফেরৎ পাবার আশায়। এ ধরনের ভূয়া রিটার্নের বিনিময়ে উপরোক্ত সময়ে তিনি ঐসব মক্কেলের কাছে নিয়েছেন ৫ লাখ ডলার। আদালত সূত্রে জানা গেছে, ৫১ মাস জেলে থাকার পর আরো এক বছর কঠোর নজরদারিতে অতিবাহিত করতে হবে। একইসাথে তাকে জরিমানা দিতে হ্ে সোয়া লাখ ডলার। এবং আইআরএসকে ফেরৎ দিতে হবে ২ লাখ ৯৫ হাজার ডলার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ