ভোট জালিয়াতির মামলায় নিউজার্সিতে দুই বাংলাদেশি সহ গ্রেফতার ৪
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে নিউজার্সির প্যাটারসনে দুজন বাংলাদেশি সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আটক চারজনের মধ্যে দুজন কাউন্সিলম্যান রয়েছেন। এরা হচ্ছেন মাইকেল জ্যাকসন এবং নবনির্বাচিত অ্যালেক্স মেন্ডেজ। গত ১২ মে অনুষ্ঠিত নিউজার্সির প্যাটারসন সিটি কাউন্সিল নির্বাচনে দুই বাংলাদেশি প্রার্থীর ভোট গণনার জটিলতার মধ্যেই প্রার্থী শাহীন খালিকের বড়ভাই সেলিম খালিক (৫১) এবং তার সমর্থক আবু রেজিয়েনকে (২১) গ্রেফতার করা হয়। ভোট জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছে এফবিআই। গত ১২ মে অনুষ্ঠিত নির্বাচনে এরা সবাই মেল-ইন ব্যালট বা পোস্টাল ব্যালট নিয়ে দূর্নীতির সাথে জড়িত বলে নিউজার্সির এটর্নি জেনারেল অফিস থেকে জানান হয়েছে।
গত ১২ মে অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশি অধ্যুষিত দুই নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলম্যান শাহীন খালিকের বিরুদ্ধে লড়েন মোহাম্মদ আকতারুজ্জামান। ভোট গণনা শেষে শাহীনকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পান ১৭২৯ ভোট। অপরদিকে দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ আকতারুজ্জামান পান ১৭২১ ভোট। নির্বাচন কমিশনের ফলাফলকে চ্যালেঞ্জ দিয়ে পুনরায় গণনার আবেদন জানান আক্তারুজ্জামান। দ্বিতীয় বারের গণনায় আকতারুজ্জামানের ভোট বাড়ে। তবে শাহীন খালিক এগিয়ে থাকেন ৩ ভোটে। এরপর আবারো গণনার অনুরোধ জানালে তৃতীয় দফায় উভয়ের সমান ভোট হয়।
উদ্ভূত পরিস্থিতিতে মামলা হওয়ায় নিউজার্সি স্টেট এটর্নী জেনারেল অফিস থেকে ভোট নিয়ে প্রতারণা, ভোট ডাকাতি এবং ভোট গণনার ফলাফল নিয়ে কারচুপির তদন্ত শুরু হয়। তদন্তের পরই গত ২৫ মে শাহীন খালিকের বড়ভাই সেলিম খালিক (৫১) এবং তার সমর্থক আবু রেজিয়েনকে (২১) গ্রেফতার করা হয়। জানা গেছে, মামলার তথ্য প্রকাশের সময় অভিযুক্তরা এটর্নীসহ হাজির হয়েছিলেন। ফলে দ্রুত জামিন লাভ করেন দু’জনেই।

সিলেটের বিয়ানিবাজারের সন্তান সেলিম খালিক বাস করতেন প্যাটারসন সিটির ওয়েন এলাকায়। তার বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে যে, ডাকযোগে আসা ব্যালট গণনায় প্রতারণা (তৃতীয় ডিগ্রি), বেআইনিভাবে ব্যালট নিজের কব্জায় রাখা (তৃতীয় ডিগ্রি), সরকারি নথির পরিবর্তন ঘটানো এবং ভোট গণনার ফলাফলে মিথ্যা তথ্য প্রদান (চতুর্থ ডিগ্রি) করেছেন উদ্দেশ্যমূলকভাবে।
এটর্নি জেনারেল গুরবির গ্রুয়াল জানিয়েছেন, গত ১২ মে অনুষ্ঠিত নির্বাচনে এরা পোস্টাল ব্যালট নিয়ে জালিয়াতি করে। তিনি বলেন, এ ধরনের অপরাধের ঘটনা সাধারণত ঘটে না। কিন্তু এদের গ্রেফতার থেকে এই বার্তাই দেয়া হলো যে, এ ধরনের অপরাধ যেই করুক না কেন তাকে আমরা খুঁজে বের করবই এবং তিনি ছাড় পাবেন না। তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আমরা কিছু ক্ষুদ্র সংখ্যক দুস্কৃতকারীকে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার সুযোগ দেব না।
আটক চারজনের মধ্যে দুজন কাউন্সিলম্যান রয়েছেন। এরা হচ্ছেন মাইকেল জ্যাকসন এবং নবনির্বাচিত অ্যালেক্স মেন্ডেজ। অপর দুজনের নাম সেলিম খালিক ও আবু রেজিয়েন। এরা পোস্টাল ব্যালট সংগ্রহ করে জালিয়াতির মাধ্যমে সেগুলি ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। প্যাটারসনের একটি ডাকবাক্সে কয়েকশত মেল-ইন ব্যালট পাওয়া গেছে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে এমন খবর পেয়ে এটর্নি জেনারেল অফিসের পাবলিক ইন্টেগ্রিটি এন্ড একাউন্টিবিলিটি (ওপিআইএ) বিভাগ তদন্ত শুরু করে। তদন্তকালে হেলডনের একটি ডাকবাক্সে আরো অনেক ব্যালট পাওয়া যায়। উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির কারণে নিউজার্সির ১২ মে’ সব ভোটই মেল-ইন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
ওপিআইএ’র ডিরেক্টর টমাস ইশার জানান, নিউজার্সিতে পোস্টাল ব্যালটগুলি ভোটারদের কাছ থেকে সংগ্রহ করে বোর্ড অব ইলেকশনে জমা দেয়ার জন্য কিছু বাহক নিয়োগ দেয়া হয়েছিল। এই বাহকদের প্রশিক্ষণ দেয়া হয়েছিল এবং তাদের সার্টিফিকেটও ছিল। নিয়ম অনুযায়ী ভোটারের সামনেই তাদের ব্যালটগুলি খামের মধ্যে পুরে মুখ বন্ধ করার কথা এবং সেভাবেই এগুলি এনে ইলেকশন বোর্ডে জমা দেয়ার কথা। কোন প্রার্থীর এই পোস্টাল ভোট বহন করার অধিকার নেই।
কিন্তু এই অভিযুক্তরা অনুনমোদিতভাবে ভোটারদের কাছ থেকে ব্যালট সংগ্রহ করে সেগুলি জালিয়াতি করে ব্যবহার করেছে।
নিউজার্সির বাংলাদেশি অধ্যুষিত পেটারসনে নির্বাচনে দুই কাউন্সিলম্যানসহ চারজনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। নিউজার্সির এটর্নি জেনারেল অফিস জানিয়েছে, স্থানীয় কাউন্সিলম্যান মাইকেল জ্যাকসন, কাউন্সিলম্যান (নির্বাচিত) অ্যালেক্স মেন্ডেজ এবং বাংলাদেশি কাউন্সিলম্যান শাহিন খালিকের ভাই সেলিম খালিক সহ চারজনের বিরুদ্ধে সম্প্রতি পেটারসন নির্বাচনে মেলইন ব্যালটে জড়িত অপরাধমূলক আচরণের অভিযোগ দায়ের করা হয়েছে। অপর অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন ২১ বছর বয়সী আবু রেজিয়েন।
জ্যাকসন এবং শাহিন খালিক উভয়ের বিরুদ্ধে মেলইন ভোট দেওয়ার ক্ষেত্রে জালিয়াতি, ব্যালট কেন্দ্র অননুমোদিত ভাবে দখল, পাবলিক রেকর্ডে জালিয়াতি ও মিথ্যা তথ্য প্রদান এবং বলপ্রয়োগের অভিযোগ রয়েছে।
আলেক্স মেন্ডেজের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতি, মেলইন ভোট দেওয়ার ক্ষেত্রে জালিয়াতি, ব্যালট অননুমোদিত দখল, ভুয়া নিবন্ধন বা হস্তান্তর, পাবলিক রেকর্ডে হস্তক্ষেপ এবং রেকর্ডে মিথ্যা বা ছলনা করার অভিযোগ আনা হয়েছে।
রাজেনের বিরুদ্ধে মেল-ইন ভোটদানের ক্ষেত্রে জালিয়াতি এবং ব্যালটকে অননুমোদিত দখলের অভিযোগ আনা হয়েছে।
নিউজার্সির এটর্নি জেনারেল গুরবীর গ্রেওয়াল বলেছেন, ‘আজকের চার্জগুলি একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে আপনি যদি নিউজার্সিতে কোনও নির্বাচন নিয়ে জালিয়াতি করার চেষ্টা করেন, আমরা আপনাকে খুঁজে পাব এবং আমরা আপনাকে জবাবদিহি করব’। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অল্প সংখ্যক অপরাধীরা কোনোভাবেই জনগণের আস্থা বিনষ্ট করতে পারবে না। গ্রেওয়ালের অফিস যুক্তরাষ্ট্রের ডাক পরিষেবা কর্তৃক পেটারসনের একটি মেলবক্সে শত শত মেলইন ব্যালটে গড়মিল পাওয়ার পর তা তদন্ত শুরু করেছিল। এছাড়াও হেলডনের একটি মেলবক্সেও আরও ব্যালট পাওয়া গেছে।
অপরাধ প্রমাণিত হলে মেন্ডেজের ৩১ বছর, জ্যাকসন ও খালিকের ১৬ বছর ও আবু রেজিয়েনের দশ বছরের জেল হতে পারে।
উল্লেখ্য, এই আসনে সর্বপ্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আকতারুজ্জামান। চার বছরের মেয়াদ শেষে পুনরায় প্রার্থী হলেও শাহীন খালিকের কাছে তিনি পরাজিত হন নিজের অবস্থানের ঠিকানা নিয়ে জটিলতা দেখা দেয়ায়। শাহিনের চার বছর শেষ। পুনরায় প্রার্থী হয়েছিলেন এ নির্বাচনে। শাহীন খালিকের বাড়ি সিলেটের বিয়ানিবাজার এবং আকতারুজ্জামানের বাড়ি সিলেট সদরে। গত ৮ বছর ধরেই এই ওয়ার্ডের নির্বাচন ঘিরে নিজেদের মধ্যে বাক-বিতণ্ডার উদ্ভব হলেও এই প্রথম ভোট জালিয়াতির মামলায় গ্রেফতারের ঘটনা ঘটলো।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests