Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ভোলার বোরহানউদ্দিনে পুলিশি হামলার নিন্দা ও নিহতদের স্মরনে শোক সভা নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: October 22, 2019 | 11:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইন্টস্হ খাবার বাড়ীতে ভোলা ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অফ ইউএসএ ইনক ২০ শে অক্টোবর রবিবার সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিনে অনাকাংখিত ঘটনার প্রতিবাদ ও শহীদদের রূহের মাগফিরাত কামনায় এক সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা রুহুল আমিন ভূঁইয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক আবদুর রহমান জুয়েল ও দফতর সম্পাদক মোহাম্মাদ আকতার হোসেন।

শুরুতে অথ সহ কোরআন তেলাওয়াত করেন মো: আবদুল কাদের খান। সভায় বক্তব্য রাখেন, মোহাম্মদ আ:কাদের খান, প্রভীব কুমার রায়, মফিজুল হোসেন নিজাম, ফরিদ রহমান মোল্লা, শেখ ফরিদ, মাসুম, আবদুর রহমান জুয়েল, গোলাম মোস্তফা টিটু, মোহাম্মদ কামাল উদ্দিন ও মোহাম্মদ আকতার হোসেন। আবদুল কাদের খান তার বক্তব্যে বলেন, পুলিশি বর্বতায় জড়ে গেল অনেক গুলো তাজা প্রান এবং আহত হয়েছেন ২ শতাধিক। পুলিশের এহেন আচরন সরকারকে বিব্রত করার জন্যই ঘটিয়েছে। তিনি আরো বলেন, এহেন পরিস্থিতির যে বা যারা জড়িত অর্থাৎ ফেসবুকে মুসলমানদের প্রান রাসুল (সঃ) কে কুট্যক্তি করেছেন তার দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে করে ভবিষৎতে এর পূনরা বৃত্তি না ঘটে। প্রবীর কুমার রায় তার বক্তেব্যে বলেন, ভোলা সাম্প্রদায়িক ঐতিহ্য দীঘদিনের। আমরা মিলে মিশে ভালই ছিলাম। বর্তমান পরিস্থিতি অনাকাংখিত সবাইকে ঠান্ডা মাথায় এই পরিস্থিতি মোকাবিলার জন্য সম্মিলিত সহযোগিতা কামনা করেন। সভায় সর্ব সম্মতিক্রমেই বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানানো হয়:

শহীদ পরিবারবর্গকে আথিক অনুদান প্রদান এবং আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
পুলিশের অমানবিক আচরনের জন্য তদন্ত কমিটি গঠন করে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান।
ফেসবুকে আমাদের প্রান রাসুল (সঃ) কে কট্যুক্তি করে যে বা যারা এই পরিস্থিতির জন্য দায়ী তাদের কে তড়িৎ শাস্তি প্রদানের জন্য জোর দাবী জানান।

সভাপতির ভাষনে রুহুল আমিন ভূঁইয়া বলেন, এটা সম্পূন ভাবে অনাকাংখিত যে পুলিশের হামলায় অনেক গুলো তাজা প্রান চলে গেল এবং ২ শতাধিক আহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। ভোলাবাসীকে ধৈর্যের সাথে এই অনাকাঙ্ক্ষিত বিপদের মোকাবেলা করার জন্য অনুরোধ জানাই। শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আবদুল কাদের খান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ