Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ভ্যাকসিনের মেধাস্বত্ব বাতিল দাবি ১৭০ সাবেক রাষ্ট্রপ্রধান, নোবেল জয়ীর : মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: April 16, 2021 | 2:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ১৭০ জনেরও বেশি সাবেক রাষ্ট্রপ্রধান ও নোবেল জয়ী কোভিড-১৯ ভ্যাকসিনের ওপর থেকে মেধাস্বত্ব বাতিলের আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রয়েছেন বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, কলোম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সোইস হল্যান্ড এবং নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক খোলা চিঠিতে তারা বলেন, এই মেধাস্বত্ব বাতিল করা হলে, যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বেই ভ্যাকসিন উৎপাদন শুরু করা যাবে। এতে করে যোগানের যে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে তা দূর করা যাবে। করোনাভাইরাস মহামারি থেকে বিশ্বকে বাঁচাতে বাইডেনকে এমন পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় ওই চিঠিতে।
চিঠিতে আহ্বান জানিয়ে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেনের উচিৎ জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা। তিনি চাইলেই এই সময়টাকে ইতিহাসে স্থান দিতে পারেন। অল্প কয়েকজন মানুষের বাণিজ্যিক সুবিধার কথা না ভেবে সমগ্র মানবজাতির জন্য সিদ্ধান্ত গ্রহণের কথা বলেন সাবেক রাষ্ট্রপ্রধান ও নোবেলজয়ীরা।
চিঠিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার সরকার বিশ্ব বাণিজ্য সংস্থায় সাময়িকভাবে ভ্যাকসিনের মেধাস্বত্ব বাতিলের যে প্রস্তাব দিয়েছিল তাতে সমর্থন দেয়ার আহ্বান জানানো হয় বাইডেনের প্রতি। কারণ, এই হারে যদি ভ্যাকসিন উৎপাদন চলতে থাকে তাহলে ২০২৪ সালের আগে দরিদ্র রাষ্ট্রগুলোকে ভ্যাকসিন সরবরাহ করা যাবে না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV