Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ভ্যাকসিন বাণিজ্যে স্বচ্ছতার আহ্বান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: June 16, 2021 | 1:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’র এক ভার্চুয়াল টাউনহল আলোচনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ভ্যাকসিন বাণিজ্যে স্বচ্ছতার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সম্মানে ১৫ জুন এ ভার্চুয়াল টাউনহল আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানটিতে ইউএস চেম্বার অফ কমার্সের কর্মকর্তাগণ, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকবৃন্দ এবং বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত কোম্পানীসমূহের মধ্যে উল্লেখযোগ্য উবার, শেভরন, জেনারেল ইলেকট্রিক, মেটলাইফ, অ্যাবট, বোয়িং, পেপ্সিকো, গুগল, ফেসবুক। যুক্তরাষ্ট্র- বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি নিশা বিসওয়াল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার এবং কিভাবে বেসরকারী খাত দুদেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে ভূমিকা রাখতে পারে তা তুলে ধরেন। তিনি কোভিড-১৯ মহামারী দ্বারা সৃষ্ট অর্থনৈতিক প্রতিবন্ধকতাসমূহ কাটিয়ে উঠতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশের পণ্য বিশেষত তৈরী পোশাকের উপর কর হ্রাসের বিবেচনা করার আহ্বান জানান।
রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বাংলাদেশের জনগণের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করার উদ্দেশ্যে মার্কিন সরকার এবং বেসরকারী খাত উভয়ের সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। উন্নয়নশীল দেশগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন অনুদানের প্রশংসা করার পাশাপাশি রাষ্ট্রদূত মত প্রদান করেন যে বাণিজ্যিকভাবে ভ্যাকসিন ক্রয় বাংলাদেশের মতো জনবহুল দেশের টিকাদান কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি মার্কিন ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলিকে উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্যিকভাবে ভ্যাকসিন রফতানির অধিকতর সুযোগ সৃষ্টি এবং এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কসমূহে বিনিয়োগ করে বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশের সুযোগ নিতে রাষ্ট্রদূত মার্কিন বিনিয়োগকারীদের আহ্বান জানান । তিনি বাংলাদেশের আইটি পেশাদারদের জন্য এইচ১বি ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের জন্য মার্কিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বোয়িংয়ের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব কে সুসংহত করতে বেসামরিক বিমান চলাচলে দুই সরকারের মধ্যে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন। এক্ষেত্রে তিনি ঢাকা ও নিউইয়র্কের মধ্যে পুনরায় সরাসরি বিমান চালু করতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতা চেয়েছেন।
রাষ্ট্রদূত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বাংলাদেশে ব্যাবসা প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ