ভ্যালেন্টাইন ডে সামনে রেখে বাড়ছে বিচ্ছেদের ঘটনা:স্বামী পেট ওয়েনৎজের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে আদালতে মার্কিন পপতারকা অ্যাশলি
ইউএসএনিউজ ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি—ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। প্রতিবছর এই দিনটির জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করেন অনেক প্রেমিক-প্রেমিকা, নবদম্পতি, এমনকি দৃঢ় বন্ধনে আবদ্ধ বয়স্ক জুটিরাও। ফুলসহ রকমারি চমকপ্রদ উপহার বিনিময়ের মাধ্যমে দিনটি উদ্যাপন করেন তাঁরা। কিন্তু ভালোবাসা দিবসের অনাবিল আনন্দের আড়ালে যে বহু বিচ্ছেদের ঘটনা ঘটে, তা অনেকেরই জানা নেই।নতুন এক সমীক্ষায় জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সামনে রেখে পশ্চিমা বিশ্বে অনেক বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে। আর তা বাড়ছে দিন দিন। Awo.com নামের একটি ওয়েবসাইটের তথ্যের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে বিবাহবিচ্ছেদের হার বেড়েছে।ওই ওয়েবসাইট আইনজীবীদের সংক্ষিপ্ত পরিচিতি সংরক্ষণ করে থাকে। এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক ব্রাইটন বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে আমরা লক্ষ করছি যে ভালোবাসা দিবস সামনে রেখে বিবাহবিচ্ছেদের জন্য আইনজীবী চেয়ে আবেদনের হার বাড়ছে। এই বৃদ্ধির হার গড়ে ৪০ শতাংশে পৌঁছেছে।বিবাহবিচ্ছেদের মামলা পরিচালনাকারী লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক আইনজীবী কেলি চ্যাং বলেন, তিনি লক্ষ করেছেন যে ভালোবাসা দিবস পার হওয়ার অল্প কিছুদিন পরই বিবাহবিচ্ছেদের মামলা করার হার বেড়েছে। এর কারণ দুটি হতে পারে বলে তিনি মনে করেন। একটি হচ্ছে, অনেক দম্পতির পরিকল্পনা থাকে যে নতুন বছরের শুরুতে তাঁরা আলাদা হয়ে যাবেন। কিন্তু বিভিন্ন কারণে সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি হয়ে যায়। এ কারণে বিচ্ছেদ কার্যকর হতে জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারিতে গড়ায়। আবার অনেক দম্পতি ছাড়াছাড়ির সিদ্ধান্ত নিয়েও ভালোবাসা দিবস পর্যন্ত অপেক্ষা করেন। এ সময় একে অপরকে শুধরানোর সুযোগ দেন। নির্দিষ্ট সময় পর হয় তাঁদের সংসার টেকে, নয়তো ভেঙে যায়। নিউজার্সির আইনজীবী ক্যারি চিফেৎজ বলেন, ভালোবাসা দিবসকে ঘিরে বিচ্ছেদের ঘটনা বেড়ে গেছে। এ ক্ষেত্রে নামী-দামি ব্যক্তিরাও রয়েছেন।
এ বছর ভালোবাসা দিবস সামনে রেখে স্বামী পেট ওয়েনৎজের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে আদালতে আবেদন করেছেন মার্কিন পপতারকা অ্যাশলি সিম্পসন। ডেইলি মেইল অনলাইন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes